বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

চুনারুঘাটে ১২ কেজি গাঁজাসহ সিএনজি উদ্ধার ॥ আটক ১

  • আপডেট টাইম বুধবার, ২২ মার্চ, ২০২৩
  • ২৬৯ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ দিন দুপুরে পাচারকালে ১২ কেজি গাঁজাসহ একটি সিএনজি উদ্ধার করেছে চুনারুঘাট থানা পুলিশ। গতকাল মঙ্গলবার (২১ মার্চ) বেলা ১২টা ৪৫ মিনিটে উপজেলার ছয়শ্রী গ্রামে অভিযান চালিয়ে এ মালামাল উদ্ধার করা হয়। পুলিশ সুত্রে জানা যায়, ছয়শ্রী জামে মসজিদের সামনে গাঁজাবহনকারী সিএনজিকে থামতে সিগন্যাল দেয় পুলিশ। সিএনজি চালক রতন সিগন্যাল অমান্য করে দ্রুত গতীতে আকবর মিয়ার বাড়ির সামনে সিএনজি রেখে পালিয়ে যায়। পরে ছয়শ্রী গ্রামের আলফি মিয়ার ছেলে আক্তার মিয়া (৩৫) কে আটক করে পুলিশ। এ সময় সিএনজি তল্লাশি করে পলিথিনে মোড়ানো ১২টি পুটলায় ১২ কেজি গাঁজা পাওয়া যায়। পুলিশ গাঁজা ও সিএনজি জব্দ করে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com