শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

সদরের ১১৬ প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ করলেন এমপি আবু জাহির

  • আপডেট টাইম মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩
  • ৩০৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলায় ১১৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সরকারি ল্যাপটপ বিতরণ করেছেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির। গতকাল বেলা ১২টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি শিক্ষকদের হাতে ল্যাপটপ তুলে দেন।
এ সময় তিনি বলেন, প্রাথমিক পর্যায়ে ল্যাপটপ বিতরণ প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক অনন্য উদ্যোগ। এর ফলে প্রাথমিকে যুগোপযোগী শিক্ষা নিশ্চিত হবে। তিনি ল্যাপটপগুলো সঠিকভাবে ব্যবহারের জন্য শিক্ষকদের প্রতি নির্দেশনা দেন।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জানায়, সদর উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ে মাল্টিমিডিয়া কাস পরিচালনার জন্য দ্বিতীয় দফায় এ ল্যাপটপগুলো বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আয়েশা আক্তারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মওলা, সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা একেএম সাইদুল হক, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা প্রমুখ।
পরে সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে এ উপজেলায় ৪ জন ক্যান্সার আক্রান্ত রোগীর প্রত্যেকের হাতে ৫০ হাজার টাকা করে চিকিৎসা সহায়তার চেক বিতরণ করেন এমপি আবু জাহির।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com