শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত ১৯ ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল নবীগঞ্জে প্যারাগন পোল্ট্রি হ্যাচারী স্থাপনের প্রতিবাদে ফুঁসে উঠেছেন এলাকাবাসী নবীগঞ্জ এডুকেশন ট্রাষ্ট ইউকে’র কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত জাতীয় পার্টি থেকে পদত্যাগ করলেন মুরাদ আহমেদ শহরের কামড়াপুর বাইপাস ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা আজমিরীগঞ্জে নিখোঁজের দুদিন পর নদী থেকে হাত-পা বাঁধা শিশুর লাশ উদ্ধার হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিবের দায়িত্ব গ্রহণ হবিগঞ্জেও হাম রোগের প্রাদুর্ভাব হাসপাতালে ভর্তি ৩ জন রোগী নবীগঞ্জে বজ্রপাতে আহত ৩ ॥ নিহত ১ মাধবপুর ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবসে মহাসমাবেশের আয়োজন আসবেন বিএনপি মহাসচিব

চুনারুঘাটে ৯৭ টি পরিবার পাবে প্রধানমন্ত্রী উপহারের ঘর

  • আপডেট টাইম মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩
  • ২৮৬ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে চতুর্থ পর্যায়ে আরো ৯৭ টি পরিবার পাচ্ছেন প্রধানমন্ত্রী উপহারের ঘর। গতকাল সোমবার সকাল ১১ টায় চুনারুঘাট উপজেলা প্রশাসন এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেছেন চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিক। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদির লস্কর, মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা খাতুন, ভাইস চেয়ারম্যান লুৎফুর রহমান মহালদার, চুনারুঘাটের সহকারী কমিশনার (ভূমি) আফিয়া আমীন পাপ্পা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পালসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ। তিনি আরো বলেন, চুনারুঘাট উপজেলায় এ পর্যন্ত ১৩৮৭ টি পরিবারকে পুনর্বাসন করা হয়েছে। আপাতত ‘ক’ শ্রেণীর ভূমিহীন না থাকায় চুনারুঘাট উপজেলাকে ভূমিহীনমুক্ত ঘোষণা করা হলো। পরবর্তীতে নদী ভাঙ্গন বা অন্যান্য কারণে কেউ যদি ভূমিহীন হন, তাদেরকেও পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। এখন থেকে উপজেলায় “খ” শ্রেণী ভূক্ত যাদের জমি আছে ঘর নেই তাদেরকে প্রধানমন্ত্রীর উপহার ঘর তৈরি করে দেয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com