সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

করাব ইউনিয়ন উপ-নির্বাচন প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ

  • আপডেট টাইম সোমবার, ১১ আগস্ট, ২০১৪
  • ৬৬৬ বা পড়া হয়েছে

মোঃ আবুল কাসেম, লাখাই থেকে ॥ লাখাই উপজেলার করাব ইউনিয়নে আগামী ২৪ আগষ্টের উপ-নির্বাচনকে সামনে রেখে গতকাল রবিবার প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। প্রার্থীদের মধ্যে বুল্লা বাজার ব্যকস সভাপতি মোঃ বাদশা মিয়া (আনারস), ইঞ্জিনিয়ার আব্দুল হাই (কাপ-পিরিচ) ও বিশিষ্ট ব্যবসায়ী মনিরুল আলম জসিম (তালা) প্রতীক পেয়েছেন। উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, এ নির্বাচনে ৯টি কেন্দ্রে ৩৭টি বুথে ৯ জন প্রিজাইডিং, ৩৭ জন সহকারী প্রিজাইডিং ও ৭৪ জন পুলিং অফিসার দায়িত্ব পালন করবেন। এ ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১৩,৩৭০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬,৬৪১ জন ও মহিলা ভোটার ৬,৭২৯ জন।
উল্লেখ্য, গত ২৩ মার্চ লাখাই উপজেলা পরিষদ নির্বাচনে করাব ইউনিয়নের চেয়ারম্যান অ্যাডঃ মুশফিউল আলম আজাদ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় চলতি বছরের ১৩ এপ্রিল পদটি শূন্য দেখানো হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com