বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহে মাধবপুরে ১০৯টি ল্যাপটপ বিতরণ

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩
  • ২৯৪ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে মাধবপুরে ১০৯টি শিক্ষা প্রতিষ্ঠানে ল্যাপটপ বিতরণ করা হয়েছে। মানসম্মত প্রাথমিক, স্মার্ট বাংলাদেশ গড়ার দীক্ষা এই প্রতিপাদ্য বিষয়ে দিনব্যাপী বিতর্ক প্রতিযোগিতা, বিষয়ভিত্তিক কুইজ প্রতিযোগিতা ও জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা কর্মকর্তাকে সংবর্ধনাসহ বণার্ঢ্য আয়োজনে মাধবপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে গতকাল সোমবার পালিত হয়েছে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০২৩।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মনজুর আহ্সান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এস.এফ.এ.এম. শাহজাহান। সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম ও সহকারী শিক্ষক মোঃ মাহমুদুল হাসান রনি’র সঞ্চালনায় প্রধান আলোচক ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ গোলাম মওলা। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন মাধবপুর প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ অলিদ মিয়া, সেক্রেটারি সাব্বির হাসান, শিক্ষক মাসুদুল হাসান, আবু তাহের, এসএম সামছুর রহমান, বিজয় ভট্টাচার্য, সৈয়দ মোস্তাফিজুর রহমান, বিশ্বজিৎ ভট্টাচার্য, অনুপ কুমার রায় প্রমুখ।

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com