মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

দেশসেরা উপজেলা শিক্ষা অফিসারকে মাধবপুরে সংবর্ধনা

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩
  • ৩২১ বা পড়া হয়েছে

আলমগীর কবির, মাধবপুর থেকে ॥ প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় দেশের শ্রেষ্ঠ শিক্ষা কর্মকর্তা ছিদ্দিকুর রহমানকে বিভিন্ন দপ্তরের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল সোমবার দুপুরে মাধবপুর শিক্ষা বিভাগের আয়োজনে এ সংবর্ধনা দেওয়া হয়।
সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম ও সহকারী শিক্ষক মোঃ মাহমুদুল হাসান রনি’র সঞ্চালনায় অনুষ্টানে বক্তব্য রাখেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ গোলাম মওলা। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন প্রাণী সম্পদ কর্মকর্তা ড. আব্দুস সাত্তার বেগ, কৃষি কর্মকর্তা হাসান আল মামুন, সমাজ সেবা কর্মকর্তা আশরাফ আলী তাপস, মাধবপুর প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ অলিদ মিয়া, শিক্ষক মাসুদুল হাসান, আবু তাহের, এসএম সামছুর রহমান, বিজয় ভট্টাচার্য, , সৈয়দ মোস্তাফিজুর রহমান, বিশ্বজিৎ ভট্টাচার্য, অনুপ কুমার রায়।
পরে প্রাথমিক শিক্ষা বিভাগ, মাধবপুর উপজেলা শিক্ষক কল্যাণ সমিতি, মাধবপুর প্রেসক্লাব, দপ্তরী কাম প্রহরী সমিতি, ক্রিয়েটিভ ডিজিটাল সাইনের পক্ষ থেকে ক্রেস্ট প্রদান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্টানে সঙ্গীত পরিবেশ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com