মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

বানিয়াচঙ্গে স্ত্রীর মামলায় সাজাপ্রাপ্ত স্বামী গ্রেফতার

  • আপডেট টাইম রবিবার, ১০ আগস্ট, ২০১৪
  • ৫২৪ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচঙ্গে স্ত্রীর যৌতুক মামলায় ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার হওয়া সাজাপ্রাপ্ত আসামী হচ্ছে-বড়ইউড়ি ইউনিয়নের রাজপুর গ্রামের অআব্দুল মোছাব্বির এর ছেলে সিরাজুল ইসলাম (৩৫)।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত সিরাজুল ইসলাম এর স্ত্রী ২০০৮ সালে যৌতুক নিরোধ আইন ১৯৮০ এর ৪ ধারায় আদালতে একটি মামলা দায়ের (সিআর ৮১/০৮) করেন। বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে বিচারকার্য শেষে যৌতুকলোভী স্বামী সিরাজুল ইসলামকে ২ বছরের সাজা প্রদান করেন। সাজাপ্রাপ্ত হওয়ার পর থেকে সে পলাতক ছিল। গতকাল শনিবার ভোররাতে বানিয়াচং থানার ওসি (তদন্ত) বিশ্বজিৎ দেব এর নেতৃত্বে এএসআই কামরুলসহ একদল পুলিশ রাজপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com