শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

পুলিশ সদস্য শিবলুর জামিন না-মঞ্জুর ॥ সাময়িক বরখাস্ত

  • আপডেট টাইম শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৯৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে কলেজ ছাত্রীকে ধর্ষণের মামলার আসামি পুলিশ সদস্য শিবলুর জামিন না মঞ্জুর করা হয়েছে। এ ছাড়া তাকে সাময়িকভাবে বরখাস্ত করে বিভাগীয় ব্যবস্থা নিচ্ছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দুপুরে হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমল-২ আদালতে তার জামিন না মঞ্জুর করা হয়।
এর আগে গত সোমবার দুপুরে চুনারুঘাট থানার তদন্ত ওসি এবং মামলার কর্মকর্তা গোলাম মোস্তফা কলেজ ছাত্রীকে আদালতে নিয়ে এলে তার জবানবন্দি গ্রহণ করে নিজ জিম্মায় দেয়া হয়। সিলেট পুলিশ লাইনের এক কর্মকর্তা জানান, তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে এবং তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে।
জানা যায়, সিলেট পুলিশ লাইনে কর্মরত থাকাবস্থায় উর্ধ্বতন কর্মকর্তাদের অনুমতি নিয়েই পুলিশ সদস্য শিমুলকে গ্রেফতার করে নিয়ে এসে হবিগঞ্জ কারাগারে প্রেরণ করা হয়।
গত শুক্রবার বিকাল ৩টায় চুনারুঘাট উপজেলার এইচএসসির ছাত্রী (২০) জানায়, একই গ্রামের মৃত রমিজ উল্লার পুত্র সিলেট পুলিশ লাইনে কর্মরত কনস্টেবল শিবলু মিয়া (২৫) এর সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এক বছর ধরে বিয়ের প্রলোভন দিয়ে তাকে সিলেট, শ্রীমঙ্গল, চুনারুঘাটসহ বিভিন্ন আবাসিক হোটেলে শারীরিক সম্পর্ক গড়ে তুলে। এক পর্যায়ে সে অন্তস্বত্তা হয়ে পড়লে আনুষ্ঠানিকভাবে বিয়ে করবে বলে চুনারুঘাটের একটি হাসপাতালে তার গর্ভপাত ঘটায়। সর্বশেষ গত ১৫ ফেব্রুয়ারি সিলেটের হোটেলে তাকে পুনরায় ধর্ষণ করে সটকে পড়ে।
এ বিষয়ে ওই কলেজ ছাত্রী জানায়, শিবলুর বিরুদ্ধে মামলা করে। শনিবার ডাক্তারী পরীক্ষা শেষে ওই কলেজ ছাত্রীকে ছাড়পত্র দেয়া হয়। পরে সে চুনারুঘাট থানায় মামলা করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com