শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
পল্লী চিকিৎসক এমদাদুল হক বেলালের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উজিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ আজ ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস ॥ চুনারুঘাট পৌছেছেন এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম বিজিবির অভিযানে দেড় কোটি টাকার কসমেটিকস-ফুচকা-জিরাসহ ট্রাক জব্দ বানিয়াচঙ্গে সৎ মায়ের নির্যাতনে এক সাথে ২ বোনের বিষপান ॥ ১ জনের মৃত্যু ॥ ছোট বোন আশঙ্কাজনক কালবৈশাখী ঝড়ে জেলার বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতি হবিগঞ্জে বাড়ছে হামের প্রকোপ ৪৩ শিশু হাসপাতালে ভর্তি নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত ১৯ ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল নবীগঞ্জে প্যারাগন পোল্ট্রি হ্যাচারী স্থাপনের প্রতিবাদে ফুঁসে উঠেছেন এলাকাবাসী

ভাদৈ হাইস্কুলে সংবর্ধনা সভায় ড. জহিরুল হক ॥ জীবনে প্রতিষ্ঠিত হতে হলে শিক্ষার সকল স্তরে মেধার স্বাক্ষর রাখতে

  • আপডেট টাইম শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩০০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ দেশের শীর্ষ বেসরকারি বিশ্ববিদ্যালয় মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক বলেছেন, “জীবনে প্রতিষ্ঠিত হতে হলে শিক্ষার সকল স্তরে মেধার স্বাক্ষর রাখতে হবে। অনেক শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় ভালো ফলাফল করলেও এইচএসসিতে ছিটকে পড়েন। আবার উভয় পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীও উচ্চ শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছেন। অনেকে আবার বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েও সেখানে ভালো রেজাল্ট না করতে পেরে হতাশাগ্রস্থ হয়ে পড়েন। আমাদের দেশের উন্নয়নের মূল কারিগর তরুণরা হলেও সঠিক দিক নির্দেশনার অভাবে অনেকেরই মেধা ও শ্রম কাংখিত কাজে আসছে না। অনেকেই লেখাপড়ার মাঝ পর্যায়ে বিদেশ চলে যাচ্ছেন। এদের কেউ কেউ উচ্চ শিক্ষাগ্রহন করে সেখানে প্রতিষ্ঠিত হলেও অনেকে লেখাপড়া না করে এক দেশ থেকে আরেক দেশে পাড়ি দিচ্ছেন। অনেকে সাগরে নৌকা ডুবে; অনেকে জাহাজের কন্টেইনারে মৃত্যুবরন করছে। আমাদের অনেক তরুণ রয়েছেন যারা কোনো ভাষা ও কাজের দক্ষতা না নিয়ে মধ্যপ্রাচ্যে কম বেতনে কঠোর পরিশ্রম করছেন। এভাবে আমাদের তরুণদের মেধা ও শ্রমের অবমূল্যায়ন হচ্ছে, অপচয় হচ্ছে।“ গতকাল ২২ ফেব্রুয়ারী দুপুরে হবিগঞ্জ সদরের আইডিয়াল হাইস্কুল থেকে এসএসসি পরীক্ষায় কৃতকার্য শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপর্যুক্ত কথা বলেন। আইডিয়াল হাইস্কুল ম্যানেজিং কমিটির সভাপতি ও হবিগঞ্জের বিশিষ্ঠ সমাজসেবক রোটারিয়ান এম এ রাজ্জাকের সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক (গণিত) ফরীন্দ্র চন্দ্র দাশের সঞ্চালনায় অনুষ্ঠিত সংবর্ধনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য প্রবাসী কবি ও কথা সাহিত্যিক সৈয়দা আয়েশা সিদ্দিকা আহমেদ, হবিগঞ্জ উন্নয়ন সংস্থার প্রধান নির্বাহী মোঃ শাহীন ও হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক এডভোকেট শাহ ফখরুজ্জামান। স্বাগত বক্তব্য রাখেন আইডিয়েল হাইস্কুলের প্রধান শিক্ষিকা আঞ্জুমান আরা বেগম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গোপায়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ আক্তার হোসেন, রসায়ন শিক্ষক বেনজীর আহমেদ, পারভিন আক্তার, প্রমূখ।
পরে প্রধান অতিথি ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com