বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

হবিগঞ্জ শহরের বানিয়াচং সড়ক দখল করে সিএনজি অটোরিক্সা স্ট্যান্ড করায় জরিমানা

  • আপডেট টাইম শুক্রবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩৩৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের বানিয়াচং সিএনজি স্ট্যান্ড এলাকায় রাস্তায় দখল করে সিএনজি অটোরিক্সা রেখে যানজট সৃষ্টি করায় জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। গতকাল বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেয়া হক ও উপজেলা সহকারি কর্মকর্তার (ভূমি) আসমা বিনতে রফিকের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। একই সময়ে ওই রাস্তার সামনে ও দোকানের মালামাল রেখে যানজট সৃষ্টি করায় দোকান মালিককে জরিমানা করা হয়। হবিগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেয়া হক জানান, দীর্ঘদিন ধরে শহরের বানিয়াচং সিএনজি অটোরিক্সা স্ট্যান্ডে চালকরা যার যেমন খুশি তেমনি ভাবে রাস্তা দখল করে সিএনজি গুলো রাখছেন। অনেক সিএনজি চালক দোকান গুলো সামনেও সিএনজি রাখছেন। এতে ওই পরিবহন চলে প্রায়ই যানজট সৃষ্টি হচ্ছে। এই যানজটের কারণে অনেক সময় স্ট্যান্ড এলাকা দিয়ে মানুষ পায়ে হেটে যেতেও সমস্যায় পড়ছেন। অভিযান পরিচালনাকালে সিএনজির সঠিক ও ডাইভিং লাইন্সেস না থাকায় ৫টি সিএনজি অটোরিক্সা ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও স্ট্যান্ড এলাকার দোকান গুলোর সামনে রাস্তা দখল করে দোকান মালিকরা মালামাল রাখছেন। এতে পরিবহন চলাচলে সমস্যা হচ্ছে। এই অভিযোগের প্রেক্ষিতে ৭টি দোকানের মালিককে ৫ হাজার ৭শ টাকা জরিমানা করা হয় এবং ১০টি মামলা দেওয়া হয়। এছাড়াও অভিযোগ সিএনজি চালিকরা রাত হলে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করছেন। তিনি বলেন-অভিযানের পর যারা সিএনজি গুলো রাস্তা রেখে যানজট সৃষ্টি করবে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com