মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

হবিগঞ্জ-বানিয়াচং সড়কের রত্না বেইলি ব্রিজটি হুমকির মুখে

  • আপডেট টাইম মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩১৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-বানিয়াচং সড়কের রত্না বেইলি ব্রিজটি হুমকির মুখে। যে কোনো সময় ধ্বসে পড়ে জেলার সাথে বানিয়াচং, আজমিরীগঞ্জসহ বিভিন্ন এলাকার যোগাযোগ বিছিন্ন হওয়ার আশংকা রয়েছে। ব্রিজের প্রবেশমুখে একটি সাইনবোর্ডে ৫ টনের অধিক মালবাহী গাড়ি চলাচল নিষিদ্ধ উল্লেখ থাকলেও নিষেধ অমান্য করে ঝুঁকি নিয়ে চলাচল করছে ২০ থেকে ২৫ টন ওজনের মাল বহনকারী কার্গো, কাভার্ডভ্যানসহ বিভিন্ন রকমের ভারী যানবাহন। এর ফলে ব্রিজের গোড়া এমনকি মধ্যখানের স্লিপার ভেঙ্গে খানাখন্দে পরিণত হয়েছে। প্রায়ই ছোটখাটো যানবাহন চলতে গিয়ে দূর্ঘটনা কবলিত হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের কোনো তদারকি না থাকার কারণেই ঝুঁকিপূর্ণ ব্রিজের ওপর দিয়ে ভারী যানবাহন চলছে। এতে করে যেকোনো সময় ব্রিজটি ভেঙে পড়তে পারে। বন্যা ও বৃষ্টিতে এমনকি ভারী যানবাহন চলাচলের কারণে ঝুঁকিপূর্ণ হয়ে পড়লে এক বছর আগে আংশিক সংস্কার করা হয়। তবে নিষেধ করা হয় ৫ টনের বেশি যানবাহন চলতে পারবে না। কিন্তু সরেজমিনে দেখা গেছে ভিন্ন চিত্র। জরুরি ভিত্তিতে ব্রিজের ফাটলসহ মেরামত করা না হলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন এলাকাবাসী। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত এ বিষয়ে পদক্ষেপ গ্রহণের দাবিও জানিয়েছেন বানিয়াচং ও আজমিরীগঞ্জ এলাকার জনসাধারণ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com