মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

হবিগঞ্জ শহরের টাউন মসজিদ রোডে পৌরসভার দোকান ভিটাগুলোর নিয়ম বহির্ভূতভাবে সীমানা বৃদ্ধির অভিযোগ

  • আপডেট টাইম মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩১২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের চন্দ্রনাথ পুকুরপাড়ে প্রধানসড়ক সংলগ্ন দোকান ভিটাগুলোর সীমানা বৃদ্ধি করা হয়েছে নিয়মবহির্ভূতভাবে। সোমবার হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিমের উপস্থিতিতে চন্দ্রনাথ পুকুরের জমি পরিমাপ করার সময় এ তথ্য বের হয়ে আসে। উল্লেখ্য, হবিগঞ্জ শহরের মাস্টার কোয়ার্টার এলাকায় টাউন মসজিদ রোড সংলগ্ন হবিগঞ্জ পৌরসভার মালিকানাধীন দোকানকোটাগুলোতে দীর্ঘদিন ধরে ব্যবসায়ীগন তাদের ব্যবসা পরিচালনা করে আসছেন। হবিগঞ্জ পৌরসভার প্রকৌশল বিভাগ জানায়, অতীতে পৌরসভা হতে বরাদ্দ নেয়া এ সকল দোকানকোটা গুলোর দৈর্ঘ্য ও প্রস্তু ছিল যথাক্রমে ৯ ও ৬ ফুট। কিন্তু কালক্রমে নিয়ম বহির্ভূতভাবে দোকানের ব্যবসায়ীগন তাদের দোকানভিটার সীমানা বৃদ্ধি করেছেন। বৃদ্ধি করার ফলে বর্তমান জরিপে দেখা যায় এ দোকানগুলোর দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে প্রায় ৩০ ফুট ও ১৫ ফুট। দীর্ঘদিন ধরে নিয়মবহির্ভূতভাবে বর্ধিত ভিটায় তারা ব্যবসা পরিচালনা করে আসছেন। ফলে বিপুল রাজস্ব হতে বঞ্চিত হয়ে আসছে হবিগঞ্জ পৌরসভা। হবিগঞ্জ পৌরসভা যাতে রাজস্ব হতে বঞ্চিত না হয় সেজন্য পরিদর্শনকালে ব্যবসায়ীদের প্রতি আহবান জানান মেয়র আতাউর রহমান সেলিম। এ সময় উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর মোঃ জাহির উদ্দিন, গৌতম কুমার রায়, শাহ সালাউদ্দিন আহাম্মদ টিটুসহ ব্যবসায়ী ও এলাকাবাসী।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com