সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

চুনারুঘাটে বালু খেকোদের হামলায় তিনজন আহত

  • আপডেট টাইম শুক্রবার, ৮ আগস্ট, ২০১৪
  • ৫৬৩ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে বালু খেকোদের হামলায় আব্দুল হাই (৪৫), মিরেরপাড়া গ্রামের মৃত তরাবত উল্লার ছেলে আব্দুল মালেক (৫০) ও হাসের গাঁও গ্রামের মৃতঃ আব্দুল আজিজের ছেলে আব্দুল আহাদ (৩০), নবির হোসেন (৪৫)সহ গুরুতর আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় চুনারুঘাট হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ নিয়ে বালু খেকো ও এলাকাবাসীর মধ্যে উত্তেজনা বিরাজ করছে। ঘটনাটি ঘটেছে গতকাল বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে উপজেলার চানভাঙ্গা বাজারে অস্ত্রের মুখে জিম্মী করে দা দিয়ে মাথায় কুপিয়ে রক্তাক্ত জখম করে বালু খেকোরা। জানা যায়, উপজেলার চানভাঙ্গা বাজার সংলগ্ন খোয়াই নদী থেকে চানভাঙ্গা গ্রামের হাজী আমজদ আলীর ছেলে কুতুব আলী, মৃতঃ গেদু মিয়ার ছেলে আব্দাল মিয়াসহ একদল বালু খেকো খোয়াই নদী থেকে বালু উত্তোলন করে আসছে। কুতুব আলী, হারুন, তৈয়ব আলী, কদ্দুছ, আফজল মিয়া, আশিক মিয়া, মিজান মিয়াসহ একদল বালু খেকো দেশীয় অস্ত্র সস্ত্র দিয়ে ৩জনের সারা শরীর রক্তাক্ত জখম করে আহত করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com