সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১২:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

মাধবপুরে প্রাথমিক বিদ্যালয়ে ডিজিটাল হাজিরা মেশিন স্থাপন

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩৫২ বা পড়া হয়েছে

আলমগীর কবির, মাধবপুর থেকে ॥ মাধবপুরে পৌরসভার ৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ডিজিটাল (বায়োমেট্রিক) হাজিরা মেশিন স্থাপনের শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার সকালে পৌরশহরের ১নং নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়, কাটিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, গঙ্গানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, গুমুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সোনাই আশ্রয়ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান অতিথি হিসেবে ডিজিটাল (বায়োমেট্রিক) হাজিরা মেশিন স্থাপনের শুভ-উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ মোঃ শাহজাহান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র হাবিবুর রহমান মানিক, উপজেলা শিক্ষা অফিসার মোঃ ছিদ্দিকুর রহমান, অন্যান্যদের মধ্যে উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা, পৌরসভার ৬টি বিদ্যালয়ের সকল ম্যানেজিং কমিটির সভাপতি ও শিক্ষকসহ অভিভাবকরা এসময় উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com