শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

দেশে ফিরলেন সৌদি আরবে নির্যাতনের শিকার চুনারুঘাটের রোজিনা

  • আপডেট টাইম মঙ্গলবার, ৩১ জানুয়ারী, ২০২৩
  • ৩৯১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ দেশে ফিরেছেন সৌদি আরবে নির্যাতনের শিকার চুনারুঘাটের মেয়ে রোজিনা আক্তার (২৭)। গতকাল রোববার বিকেলে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান বলে জানান তার পরিবারের লোকজন। রোজিনা চুনারুঘাট উপজেলার গাজিপুর ইউনিয়নের উছমানপুর গ্রামের সুন্দর আলীর মেয়ে।
সুন্দর আলী জানান, রোজিনা রোববার বিকেলে দেশে পৌঁছালেও তিনি গ্রামের বাড়ি আসেননি। তিনি গতকাল রাতে ঢাকায় তার খালার বাসায় ছিলেন। গতকাল সন্ধ্যায় তিনি বাড়িতে ফেরেন। এ বিষয়ে চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিদ্ধার্থ ভৌমিক বলেন, ‘সৌদি আরবে নির্যাতিত হয়ে রোজিনার কান্নাকাটির ভিডিও ফেসবুকে ভাইরাল হয়। পরে বিষয়টি নিয়ে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসং¯’ান মন্ত্রণালয়ে যোগাযোগ করা হয়। এরপর মন্ত্রণালয়ের মাধ্যমে গতকাল রোজিনাকে দেশে ফিরিয়ে আনা হয়।’ দেশে ফিরেছেন সৌদি আরবে নির্যাতনের শিকার চুনারুঘাটের মেয়ে রোজিনা আক্তার (২৭)।
গত রোববার বিকেলে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান বলে জানান তার পরিবারের লোকজন। রোজিনা চুনারুঘাট উপজেলার গাজিপুর ইউনিয়নের উছমানপুর গ্রামের সুন্দর আলীর মেয়ে। সুন্দর আলী জানান, রোজিনা রোববার বিকেলে দেশে পৌঁছালেও তিনি গ্রামের বাড়ি আসেননি। তিনি গতকাল রাতে ঢাকায় তার খালার বাসায় ছিলেন। গতকাল সন্ধ্যায় তিনি বাড়িতে ফেরেন। এ বিষয়ে চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিদ্ধার্থ ভৌমিক বলেন, ‘সৌদি আরবে নির্যাতিত হয়ে রোজিনার কান্নাকাটির ভিডিও ফেসবুকে ভাইরাল হয়। পরে বিষয়টি নিয়ে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে যোগাযোগ করা হয়। এরপর মন্ত্রণালয়ের মাধ্যমে গতকাল রোজিনাকে দেশে ফিরিয়ে আনা হয়।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com