শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

শায়েস্তাগঞ্জে জাতীয় পার্টির শীতবস্ত্র বিতরণ

  • আপডেট টাইম সোমবার, ৩০ জানুয়ারী, ২০২৩
  • ৩১৪ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ শায়েস্তাগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক লন্ডন প্রবাসী রকিব আহমেদ এর উদ্যোগে অসহায়-দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল রবিবার বিকালে রকিব আহমেদ এর বাসভবনে শায়েস্তাগঞ্জ পৌর ও ইউনিয়নের দুই শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য, হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক ও হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী লায়ন প্রকৌশলী এম এ মুমিন চৌধুরী বুলবুল। উপস্থিত ছিলেন শায়েস্তাগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সভাপতি আব্দুস সালাম মেম্বার, পৌর জাতীয় পার্টির সভাপতি আব্দুল আউয়াল, সাধারণ সম্পাদক আক্তার মিয়া, শায়েস্তাগঞ্জ ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আলী মিয়া, উপজেলা জাতীয় যুবসংহতির সভাপতি মখলিছ মিয়া, জাপা নেতা এলখাছ মিয়া, জাহাঙ্গীর মিয়া, তৌহিদ মিয়া, কদ্দুস মিয়া প্রমুখ। পরে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের, বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ এর দীর্ঘায়ু এবং প্রয়াত রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com