শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

অ্যাথলেটিকস প্রতিযোগিতার পুরস্কার বিতরণীতে এমপি আবু জাহির আগামীর স্মার্ট বাংলাদেশে নেতৃত্ব দিবে আজকের তরুণ সমাজ

  • আপডেট টাইম শনিবার, ২৮ জানুয়ারী, ২০২৩
  • ৩০০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির বলেছেন, নিয়মিত খেলাধূলা তরুণ প্রজন্মকে খারাপ পথে যাওয়া থেকে বিরত রাখে। এজন্য লেখাপড়ার পাশাপাশি নিয়মিত ক্রীড়াচর্চা তাদের উদ্বুদ্ধ করা প্রয়োজন। তিনি গতকাল বিকেলে হবিগঞ্জ জালাল স্টেডিয়ামে সদর উপজেলায় শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। এমপি আবু জাহির আরও বলেন, ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠার পর এবার স্মার্ট বাংলাদেশ গড়ার উদ্দেশ্যে কাজ করছে সরকার। আজকের তরুণরা আগামীর স্মার্ট বাংলাদেশে নেতৃত্ব দিবে। তাই তাদের শারীরিক ও মানসিকভাবে শক্তিশালী করে গড়ে তুলতে হবে। এক্ষেত্রে খেলাধূলার বিকল্প নেই।
অনুষ্ঠানে হবিগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আয়েশা আক্তারের সভাপতিত্বে ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ফেরদৌস আহমেদের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোতাচ্ছিরুল ইসলাম, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আসমা বিনতে রফিক ও সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা। পরে এমপি আবু জাহির শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতায় বিজয়ী ১১৪ জনের মাঝে পুরস্কার বিতরণ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com