সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের আমন্ত্রনে হোয়াইট হাউজে যাচ্ছেন হবিগঞ্জের জুয়েল

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৭ জানুয়ারী, ২০২৩
  • ৩৫৭ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ফার্স্ট লেডি জিল বাইডেনের আমন্ত্রণে হোয়াইট হাউজে যাচ্ছেন জুয়েল মিয়া। আগামী ১৭ জানুয়ারি মঙ্গলবার এই আমন্ত্রনে যোগ দিচ্ছেন যুক্তরাষ্ট্রের বিভিন্ন এস্টেটের ইয়াং লিডাররা। হোয়াইট হাউজে প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডির সাথে মধ্যাহ্ন ভোজসহ সেমিনারে অংশ নিবেন তারা। উল্লেখ্য যে, জুয়েল মিয়া হচ্ছেন একমাত্র বাংলাদেশি এবারের হোয়াইট হাউজের এই অনুষ্ঠানে যোগ দিচ্ছেন। বাংলাদেশি আমেরিকান জুয়েল মিয়া দির্ঘদিন যাবত জাতিসংঘে যুক্তরাষ্টের প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন। তার দেশের বাড়ি হবিগঞ্জের বাহুবল উপজেলার অমৃতা গ্রামে। জাতিসংঘের বিভিন্ন কাজে যুক্তরাষ্ট্রের বিভিন্ন এস্টেট এবং বিশ্বের বিভিন্ন দেশ ভ্রমণ করেছেন তিনি। বিশেষ করে ইয়াং লিডারশিপ সেমিনারসহ ও বিভিন্ন ধরনের কর্মসূচিতে যোগদান করেছেন জুয়েল। নিউইয়র্ক স্টেট ইউনিভার্সিটিতে অধ্যয়নরত জুয়েল মিয়া বাংলাদেশে ও বিভিন্ন সেবামূলক কাজে জড়িত। তিনি জাতিসংঘের অধিবেশনে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র প্রধানদের সাথে মিলিত হন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com