শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

মাধবপুর উপজেলা বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্টিত

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৭ জানুয়ারী, ২০২৩
  • ২৮১ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে বিদ্যুৎ সহ দ্রব্য মূল্যের দাম কমানো, বিএনপির ১০ দফা ও ২৭ দফা রাষ্ট্র মেরামতের রুপ রেখা বাস্তবায়নের লক্ষে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে বিক্ষোভ সমাবেশ অনুষ্টিত হয়েছে। গতকাল সোমবার দুপুরে উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাজী অলিউল্লাহ ও হবিগঞ্জ জেলা বিএনপির সদস্য, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনি’র সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হামিদুর রহমান হামদু, সহ-সভাপতি হাজী আরজু মিয়া মেম্বার, সাংগঠনিক সম্পাদক চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক হাজী ফিরোজ মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক কাউন্সিলর বাবুল হোসেন, বিএনপি নেতা আলফাজ মিয়া, ফারুক রানা, ফজলুর রহমান বুলেট, আবেদুর রহমান, আমজাদ আলী শাহীন, আনোয়ার হোসেন, আব্দুর রশিদ মেম্বার, আবুল হোসেন, জয়নাল আবেদীন, জালাল উদ্দিন, গিয়াসউদ্দিন, শেখ শামিম, উপজেলা যুবদলের আহবায়ক মোঃ এনায়েতউল্লাহ, সিনিয়র যুগ্ম আহবায়ক কবির আহম্মদ চৌধুরী, এখলাছুর রহমান সিরাজী, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক জসিম শিকদার, শফিক মিয়া, যুবদল নেতা কায়সার মিয়া, ফারুক, উপজেলা ছাত্রদলের আহবায়ক মোঃ মারুফ মিয়া প্রমুখ। বক্তাগন বিদ্যুৎ সহ দ্রব্য মূল্যের উর্ধ্বগতির তীব্র সমালোচনা করে বিএনপি ঘোষিত কর্মসূচি বাস্তবায়নে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com