বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

মাধবপুরে মাদ্রাসার টয়লেট থেকে

  • আপডেট টাইম সোমবার, ১৬ জানুয়ারী, ২০২৩
  • ২৭০ বা পড়া হয়েছে

৯ম শ্রেণীর ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধারমাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে মাদ্রাসার বাথরুমের ভীতরে ভেন্টিলেটর এর সঙ্গে ফাঁস লাগিয়ে ৯ম শ্রেনীর ছাত্রী মোছাঃ ফাহিমা আক্তার (১৫) আত্মহত্যা করেছে। তবে এ মৃত্যুকে ঘিরে এলাকাবাসীর মধ্যে নানান প্রশ্ন দেখা দিয়েছে। গতকাল রবিবার (১৫ জানুয়ারি) সকালে মাধবপুর থানার পুলিশ মাদ্রাসার বাথরুমের দরজা ভেঙ্গে ছাত্রীর ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করে। সে উপজেলার নোয়াপাড়া ইউ/পির রতনপুর জামিয়া আরাবিয়া হাবিবীয়া টাইটেল মহিলা মাদ্রাসার ছাত্রী ও পাশ্ববর্তী ব্রাহ্মনবাড়ীয়া জেলার নাসিরনগর উপজেলার শ্রীঘর গ্রামের মোঃ সফল মিয়ার মেয়ে।
মাধবপুর থানার উপপরিদর্শক রাজিব রায় জানান, রবিবার সকাল সাড়ে ৭টার দিকে ওই ছাত্রী বাথরুমে গিয়ে ভেতর থেকে দরজা আটকিয়ে গলায় উড়না পেচিয়ে ভেন্টিলেটরের রডের সঙ্গে বেধে আত্মহত্যা করে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
ওই ছাত্রীর পিতা মোঃ সফল মিয়া জানান, তার ছোট মেয়ে সহ মোছাঃ ফাহিমা আক্তার ওই মাদ্রাসায় থেকে লেখাপড়া করতো। সম্প্রতি ফাহিমা আক্তার অনেকটা মানুষিক রোগে ভুগছিল (জ্বীনের আঁচড়) পড়ে! তার রোগ সারাতে চুনারুঘাট উপজেলার কালিশিড়ি গ্রামের এক কবিরাজের কাছে গিয়ে তার ঝাড়ফুঁক, তেল পড়া, কবজ এনে দেই কিন্ত তার এই মানুষিক সমস্যা দূর হয়নি। তার বোন আকিমা আক্তার ও অন্যান্য ছাত্রীদের অজ্ঞাতে রোববার সকালে বাথরুমে গিয়ে দরজা বন্ধ করে আত্মহত্যা করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com