বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জের ৪ উপজেলার হাওরে ডুবছে পাকা ধান ॥ কৃষকের স্বপ্ন পানির নিচে কালবৈশাখীর তাণ্ডবে হবিগঞ্জে বিদ্যুৎ বিপর্যয় জনজীবনে ভোগান্তি ॥ ৪ জনের প্রাণহানী হবিগঞ্জে কয়েক ঘণ্টার বৃষ্টিতে ভয়াবহ জলাবদ্ধতা ॥ জনদুর্ভোগ ইনাতগঞ্জে কমিউনিটি সেন্টার স্থাপনে ৫ লাখ টাকা চাঁদা দাবীর অভিযোগে আদালতে মামলা দায়ের খাল খননে প্রকৃতি হবে প্রাণবন্ত এমপি সৈয়দ মোঃ ফয়সল সামাজিক সংগঠন স্বপ্ন সোসাইটি হবিগঞ্জ এর নতুন কমিটি গঠন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. সুদীপ চক্রবর্তী গ্রেপ্তারের ঘটনায় আলোকিত ব্যাচ ৯৫ সংগঠনের বিবৃতি হবিগঞ্জ শহরে পুলিশের অভিযানে গ্রেফতার ১ হবিগঞ্জে কালবৈশাখীর তাণ্ডব ॥ বজ্রপাত ও ঝড়-তুফানে বিপর্যস্ত জনজীবন ॥ ৩ জনের প্রাণহানী শহরে ৩ ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা

নবীগঞ্জে ফসলি জমি থেকে মাটি কাটার উৎসব ॥ এসিল্যান্ডের অভিযান

  • আপডেট টাইম শনিবার, ৭ জানুয়ারী, ২০২৩
  • ৩১৬ বা পড়া হয়েছে

মোঃ আলমগীর মিয়া, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলার সবত্র এলাকায় কৃষি জমি থেকে মাটির কাটার মহা উৎসব চলছে। প্রশাসনের কোন ভূমিকা না থাকায় পাহাড় ও কৃষি জমি থেকে এক শ্রেনীর অসাধু ব্যবসায়ীরা এই মাটি কাটার উৎসব এ মেতে উঠেন। প্রশাসনকে জানানোর পর কোন ভূমিকা না রাখায় স্থানীয় লোকজনের মধ্যে চরম ক্ষোভ ও হতাশা বিরাজ করছে।
গতকাল নবীগঞ্জ উপজেলার কুর্শী ইউনিয়নের বাজখাশরা বন থেকে অবৈধ ভাবে ফসলি জমি থেকে মাটি উত্তোলন অভিযোগের ভিত্তিতে বিকেলে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীন দেলোয়ারের এ অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনা করার সময় এসিলেন্ডের গাড়ি দেখে অভিযুক্তরা গাড়ি রেখে দৌড়ে পালিয়ে যায়।
এ ব্যাপারে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীন দেলোয়ারের জানান, অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে পৌঁছানোর মাত্রই এই অবৈধ মাটি উত্তোলনকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তিনি আরো বলেন শীত মৌসুমে এক শ্রেনীর মানুষ কৃষি জমি থেকে মাটি উত্তলোন করার ব্যবসা ও ইটভাটা ব্যবসায়ীরা মাটি কেটে মজুত করে রাখার উৎসবে মেত উঠেন। আমরা এমন অভিযান অব্যাহত রাখবো অভিযুক্তদের বিরোদ্ধে আইননুক ব্যবস্থা গ্রহণ করবো।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com