শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

ভূয়া পর্চা তৈরির মূলহোতা মোহনের জামিন না-মঞ্জুর

  • আপডেট টাইম শুক্রবার, ৬ জানুয়ারী, ২০২৩
  • ২৯৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে সরকারি কর্মকর্তার সিল ও স্বাক্ষর জাল করে জমির ভুয়া পর্চা তৈরির মূলহোতা মহরার পরিচয়দানকারী মোহন খান (৪০) এর জামিন না মঞ্জুর করেছেন আদালত। গতকাল বৃহস্পতিবার দুপুরে বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমল-১ আদালতের বিচারক তাহমিনা হকের নিকট জামিন চাইলে তা না মঞ্জুর করা হয়।
এর আগে গত বুধবার (৪ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয় থেকে তাকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। মোহন হবিগঞ্জ সদর উপজেলার সানাবই গ্রামের ইদু মিয়ার ছেলে ও বর্তমানে সুলতান মাহমুদপুর এলাকার বাসিন্দা।
জানা গেছে, সে দীর্ঘদিন ধরে জেলা প্রশাসকের কার্যালয়ের রেকর্ড রুমের আশপাশে বিচরণ করতো। ভূমি সেবা নিতে আসা মানুষদের ভুয়া পর্চা তৈরি করে দিতেন টাকার বিনিময়ে। এ কাজটি তিনি করতেন সরকারি কর্মকর্তাদের সিল ও সই জালিয়াতির মাধ্যমে। গত বুধবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মঈন খান এলিস ও জহুর হোসেন যৌথভাবে রেকর্ডরুমের সামনে অভিযান চালিয়ে মোহনকে আটক করে হবিগঞ্জ সদর মডেল থানায় সোপর্দ করেন। পুলিশের জিজ্ঞাসাবাদে সে ঘটনার কথা স্বীকার করে। এ সময় তার কাছ থেকে বিভিন্ন আলামত জব্দ করা হয়।
এ ঘটনায় রেকর্ডরুম কিপার মোঃ আজগর আলী বাদি হয়ে জালিয়াতির অভিযোগে সদর থানায় মামলা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com