মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

হবিগঞ্জে হৃদ্যতার উদ্যোগে হাসপাতালে শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ

  • আপডেট টাইম সোমবার, ২ জানুয়ারী, ২০২৩
  • ২৯৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ যুক্তরাজ্য ও যুক্তরাষ্ঠ্র প্রবাসী হবিগঞ্জ বাসীদের সংগঠন হৃদ্যতার উদ্যোগে গতকাল রাতে হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক হাসপাতালে প্রায় শতাধিক শীতার্ত রোগীদের মধ্যে শীতবস্ত্র কম্বল বিতরন করা হয়েছে। এ সময় হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা: মুমিন উদ্দিন ও সিভিল সার্জন অফিসের কর্মকর্তা এমএ মান্নানসহ হাসপাতালের স্টাফ ও নার্সরা উপস্থিত ছিলেন।
হাসপাতালের শিশু, গাইনী, মেডিসিন পুরুষ-মহিলা ওয়ার্ডে দরিদ্র শীতার্ত রোগীদের মধ্যে কম্বল গুলো বিতরন করা হয়। হৃদ্যতার প্রতিষ্ঠাতা যুক্তরাজ্য প্রবাসি সাপ্তাহিক হবিগঞ্জ পরিক্রমার সাবেক সম্পাদক হাবিবুর রহমান শাহীন, যুক্তরাষ্ট্র প্রবাসি মোঃ বদরুল আলম শাহীন ও সফিক মিয়ার অর্থায়নে কম্বল বিতরণকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, হৃদ্যতার সমন্বয়কারী ও হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ নাহিজ, সাধারণ সম্পাদক প্রদীপ দাশ সাগর, সাবেক সভাপতি মোঃ ফজলুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ এখলাছুর রহমান খোকন, সাংবাদিক পাবেল খান চৌধুরী, শাকিল চৌধুরী, মোহাম্মদ নুর উদ্দিন, দৈনিক বিজয়ের প্রতিধ্বনির সম্পাদক আনিস্জ্জুামান চৌধুরী রতন, সাইফুর রহমান তারেক, এম এ আজিজ সেলিমসহ হৃদ্যতার প্রতিনিধি মানবকান্তি পাল, রাজন আহমেদ ও আমিনুল ইসলাম রাসেল প্রমুখ। হৃদ্যতার উদ্যোগে প্রতি বছরের ন্যায় এ বছরও শীতবস্ত্র বিতরনের পাশাপাশি করোনা কালিন সময়ে ৮টি অক্সিজেন সিলিন্ডারের মাধ্যমে করোনায় আক্রান্ত রোগীদের অক্সিজেন সেবা এবং হবিগঞ্জ ডায়াবেটিক হাসপাতালে হুইল চেয়ার প্রদান করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com