শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

হবিগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম রবিবার, ১ জানুয়ারী, ২০২৩
  • ৩৩১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বেলা ১২টায় প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সাধারণ সভায় সভাপতিত্ব করেন ক্লাব সভাপতি রাসেল চৌধুরী। সভার শুরুতেই বার্ষিক রিপোর্ট পেশ করেন ক্লাবের সাধারণ সম্পাদক রাশেদ আহমেদ খান। ক্লাবের এক বছরের আয়-ব্যয়ের অডিট রিপোর্ট পেশ করেন অডিটর ও ক্লাবের সহযোগি সদস্য বাদল রায়। বার্ষিক রিপোর্টের উপর আলোচনা করেন হবিগঞ্জ প্রেসক্লাব সাবেক সভাপতি সফিকুর রহমান চৌধুরী, সাবেক সভাপতি মোঃ সাবান মিয়া, সাবেক সভাপতি মোঃ ফজলুর রহমান, সাবেক সভাপতি মোহাম্মদ নাহিজ, সাবেক সভাপতি হারুনুর রশীদ চৌধুরী, ক্লাব সদস্য শাহ ফখরুজ্জামান, সৈয়দ এখলাছুর রহমান খোকন, শফিকুল আলম চৌধুরী, আলমগীর খান, আবু সালেহ মোঃ নুরুজ্জামান চৌধুরী শওকত, প্রদীপ দাস সাগর, শাকিল চৌধুরী, আশরাফুল ইসলাম কহিনুর, টিপু চৌধুরী, মোহাম্মদ নুর উদ্দিন প্রমুখ। আলোচনা সভা শেষে সর্বসম্মতিক্রমে বার্ষিক রিপোর্ট অনুমোদন করেন ক্লাব সদস্যরা। পরিশেষে হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি রাসেল চৌধুরীর সমাপনী বক্তব্যের মাধ্যমে শেষ হয় ২০২২ সালের বার্ষিক সাধারণ সভা। পরে সকল সদস্যরা অংশ নেন মধ্যাহ্নভোজে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com