সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

মাধবপুরে ভয়াবহ আগুনে পুড়েছে ১৭ ব্যবসা প্রতিষ্ঠান

  • আপডেট টাইম শনিবার, ৩১ ডিসেম্বর, ২০২২
  • ৩৯১ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের হরেষপুর রেলস্টেশন বাজারে অগ্নিকাণ্ডে ১৭টি দোকান ঘর ভুস্মীভূত হয়েছে। এতে কয়েক কোটি টাকার মালামাল পুড়ে গেছে। গত বৃহস্পতিবার রাত পৌনে ১২টার দিকে একটি দোকানে বৈদ্যুতিক শটসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা আশপাশের ব্যাবসা প্রতিষ্ঠানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বিজয়নগর ও মাধবপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থল পৌছে জনতার সহযোগিতায় প্রায় ৪ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয় ব্যবসায়ীরা জানান অগ্নিকাণ্ডে ১৭টি দোকান আগুনে পুড়ে গিয়ে দোকানে রক্ষিত কয়েক কোটি টাকার মালামাল পুড়ে গেছে। মুহূর্তের মধ্যে সচ্চল ব্যবসায়ী নিঃস্ব হয়ে গেছে।
মাধবপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মনোতোষ মল্লিক জানান, খবর পেয়ে মাধবপুর, বিজয়নগর থেকে দুটি ইউনিট ঘটনাস্থল পৌছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কয়ক্ষতি নিরপন এখন সম্ভব হয়নি।
খবর পেয়ে মাধবপুর উপজেলা নিবার্হী অফিসার মনজুর আহসান ঘটনাস্থল পরিদর্শন করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com