শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

পুকড়া ইউনিয়ন প্রবাসী কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে দু’দিন ব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধন

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০২২
  • ৩৪৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার পুকড়া ইউনিয়ন প্রবাসী কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে দু’দিন ব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার নাগুরা উচ্চ বিদ্যালয়ে এ ক্যাম্পের উদ্বোধন করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ আব্দুল মজিদ খান।
নাগুরা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ শরীফ উল্ল্যার সভাপতিত্বে এবং ফাউন্ডেশনের যুগ্ম সাধারণ সম্পাদক একে ফয়জুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ডাঃ অসিত রঞ্জন দাস, ডাঃ দেবাশীষ দাশ, ফাউন্ডেশনের সহ-সভাপতি নূরুল আবেদীন স্বপন, যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী রাকিব খান রাজা, অসিত কুমার দাশ সুমন, ফাউন্ডেশনের প্রতিনিধি রুহুল আমিন চৌধুরী, জিয়াউর রহমান প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি অ্যাডভোকেট আব্দুল মজিদ খান বলেন- ফাউন্ডেশনটি প্রতিষ্ঠা হওয়ার পর থেকে ইউনিয়নে সামাজিক কর্মকান্ড করে যাচ্ছে। প্রবাসীদের কষ্টে অর্জিত টাকার একটা অংশ দিয়ে মানবসেবায় করে যাচ্ছে। ইতিমধ্যে তারা টিউবওয়েল, হুইল চেয়ার, নগদ অর্থ ও খাদ্য সামগ্রীয় বিতরণ করেছে। করোনার সময় তারা ইউনিয়নের দরিদ্র কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেছেন। এ ছাড়াও ঈদ ও পুজাতে উপহার সামগ্রীয় বিতরণ করছে। আমি এই সংগঠনটির সফলতা কামনা করি এবং সংগঠনের সভাপতি হুমায়ূন কবির চৌধুরী শামীম, সাধারণ সম্পাদক মাওঃ উবাইদুর রহমান আবিদ, সাংগঠনিক আলী আসকরসহ সকল সদস্যদের উজ্জল ভবিষ্যত কামনা করছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com