বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

শায়েস্তাগঞ্জ উপজেলার নুরপুর ও ব্রাহ্মণডোরা ইউনিয়ন পরিষদ নির্বাচন আগামীকাল

  • আপডেট টাইম বুধবার, ২৮ ডিসেম্বর, ২০২২
  • ৩১৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ রাত পোহালেই শায়েস্তাগঞ্জ উপজেলার ব্রাক্ষণডোরা ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে প্রার্থীদের প্রচারণা সমাপ্ত হয়েছে। এদিকে উপজেলা নির্বাচন প্রশাসন ভোটের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। এবার ভোট ইভিএমে অনুষ্ঠিত হবে। নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরামহীনভাবে ভোট হবে। কেন্দ্রে আনসার, পুলিশ, বিজিবিসহ ম্যাজিস্ট্রেট থাকবে। দুই ইউনিয়নে প্রায় ২২ হাজার ১১৩ জন ভোটার রয়েছে। এর মধ্যে নুরপুর ইউপিতে ১১ হাজার ৮১১ জন ও ব্রাহ্মণডোরায় ১০ হাজার ৩০২ জন ভোটার রয়েছেন। তবে ইভিএমে ভোট গ্রহণের জন্য ইতোমধ্যে মক ভোট গ্রহণ করা হয়েছে। নুরপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান ৯ জন প্রার্থী, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১০ জন, সাধারণ সদস্য ৩০ জন, অপরদিকে ব্রাহ্মণডোরা ইউপিতে চেয়ারম্যান ৬ জন প্রার্থী, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১১ জন, সাধারণ সদস্য পদে ৩১ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন। আজ বুধবার থেকে বিভিন্ন সরঞ্জাম নিয়ে আইন শৃংখলা বাহিনীর সদস্যরা কেন্দ্রে যাবেন বলে জানা গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com