বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

জালিয়াতি করে ড্রাইভিং লাইসেন্সে সহযোগিতা করায় একজন আটক

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০২২
  • ২৯৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে বিআরটিএ অফিসে জালিয়াতির মাধ্যমে ড্রাইভিং লাইসেন্স করতে সহযোগিতা করায় নাসিরউদ্দিন নামে একজনকে পুলিশে সোপর্দ করেছে ভ্রাম্যমান আদালত। গতকাল সোমবার দুপুরে তাকে আটক করা হয়।
জানা যায়, শহরের কোর্ট মসজিদ মার্কেটে নাসির উদ্দিন নামের এক ব্যক্তি দীর্ঘদিন ধরে ড্রাইভিং লাইসেন্স সেবা গ্রহীতাদের কাছ থেকে জালিয়াতি মাধ্যমে অবৈধ ভাবে কাগজপত্র তৈরি করে অতিরিক্ত অর্থ আদায় করছিলো। গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয় প্রশাসন ভ্রাম্যমান আদালত পরিচালনা করে। অবৈধভাবে বিআরটিএ ড্রাইভিং লাইসেন্স ইস্যুর নাম করে সেবাগ্রহীতারদের থেকে অতিরিক্ত অর্থ আদায়, ড্রাইভিং লাইসেন্স সংক্রান্ত কাগজপত্র জালিয়াতিসহ বিভিন্ন অপরাধে ওই ব্যক্তিকে পুলিশে সোপর্দ করা হয়েছে।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুঈন খান এলিস, শাহ জহুরুল হোসেন ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com