শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
পল্লী চিকিৎসক এমদাদুল হক বেলালের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উজিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ আজ ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস ॥ চুনারুঘাট পৌছেছেন এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম বিজিবির অভিযানে দেড় কোটি টাকার কসমেটিকস-ফুচকা-জিরাসহ ট্রাক জব্দ বানিয়াচঙ্গে সৎ মায়ের নির্যাতনে এক সাথে ২ বোনের বিষপান ॥ ১ জনের মৃত্যু ॥ ছোট বোন আশঙ্কাজনক কালবৈশাখী ঝড়ে জেলার বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতি হবিগঞ্জে বাড়ছে হামের প্রকোপ ৪৩ শিশু হাসপাতালে ভর্তি নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত ১৯ ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল নবীগঞ্জে প্যারাগন পোল্ট্রি হ্যাচারী স্থাপনের প্রতিবাদে ফুঁসে উঠেছেন এলাকাবাসী

চুনারুঘাটে ব্যাংক কর্মকর্তা আব্দুল কাদিরের ইন্তেকাল

  • আপডেট টাইম শুক্রবার, ২৩ ডিসেম্বর, ২০২২
  • ২৯৬ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট পূবালী ব্যাংকের সাবেক প্রিন্সিপাল অফিসার আব্দুল কাদির (৬৫) ইন্তেকাল করেছেন (ইন্না…….রাজিউন)। গতকাল বৃহস্পতিবার ভোর ৪টায় তার নিজ বাসভবন বড়াইল গ্রামে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন। তার প্রথম জানাযা’র নামাজ যোহর বাদ চুনারুঘাট সদর ঈদগাহ্ মাঠে অনুষ্ঠিত হয়। উনার ২য় জানাযা’র নামাজ আসর বাদ জলিলপুর ঈদগাহ্ মাঠে অনুষ্ঠিত হয়। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, অসংখ্যা আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে শোক জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এডভোকেট মাহবুব আলী এমপি, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর, সাবেক উপজেলা চেয়ারম্যান আবু তাহের, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট আকবর হোসাইন জিতু, সাধারণ সম্পাদক আনোয়ার আলী, যুগ্ন সাধারণ সম্পাদক পৌর মেয়র সাইফুল আলম রুবেল, চুনারুঘাট প্রেসক্লাবের সভাপতি মোঃ জামাল হোসেন লিটন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম তার রুহের মাগফেরাত ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com