শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

বাংলার গায়েন সিজন-২ এর প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হবিগঞ্জের বাঁধন ॥ অভিনন্দন জানালেন এমপি আবু জাহির

  • আপডেট টাইম বুধবার, ২১ ডিসেম্বর, ২০২২
  • ৪১৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আরটিভির বাংলার গায়েন সিজন-২ এর চূড়ান্ত প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে হবিগঞ্জের কণ্ঠশিল্পী বাঁধন মোদক। গতকাল তাঁর হাতে পুরস্কার তুলে দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী মোহাম্মদ হাছান মাহমুদ। এদিকে বাধন মোদক গায়েন সিজন-২ এর চূড়ান্ত প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ায় তাঁকে অভিনন্দন জানিয়েছেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির। বাঁধন মোদককে অভিনন্দন জানিয়ে এমপি আবু জাহির তাঁর ভেরিফাইড ফেসবুক পেজে লিখেন,‘শুভেচ্ছা ও অভিনন্দন বাংলার গায়েন সিজন-২ এর চূড়ান্ত প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন আমাদের হবিগঞ্জের বাঁধন মোদককে। তোমার কন্ঠের মাধুর্যতায় বাংলার গান হোক আরো সুমধুর আর ছড়িয়ে পড়ুক বিশ্বব্যাপি।’ প্রসঙ্গত, বাঁধন মোদক হবিগঞ্জের লাখাই উপজেলার পূর্ব বুল্লা গ্রামের অঞ্জন মোদক ও জবা রাণী মোদকের সন্তান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com