সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

শচীন্দ্র কলেজে শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উদযাপন

  • আপডেট টাইম রবিবার, ১৮ ডিসেম্বর, ২০২২
  • ২১৮ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ শচীন্দ্র কলেজে গত ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষ্যে কলেজে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রথমে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কার্যক্রম শুরু হয়। এতে দেয়ালিকা প্রকাশ, ক্রীড়া প্রতিযোগিতা, আলোচনা সভা ও দোয়া মাহফিলের মাধ্যমে দিনের কর্মসূচী সমাপ্ত ঘোষণা করা হয়। পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে আলোচনা সভা শুরু হয়। এতে সভাপতিত্ব করেন কলেজ অধ্যক্ষ হাবিবুর রহমান। অনুষ্ঠান উদযাপনের আহ্বায়ক রঞ্জু পালের স্বাগত বক্তব্য দেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন প্রভাষক কাঞ্চন কুমার দাস। এতে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক তরিকুল ইসলাম হারুন, প্রবীন্দ্র সমাপতি, সহকারী অধ্যাপক অনুপমা ভক্ত, সহকারী অধ্যাপক অঞ্জন সরকার, সহকারী অধ্যাপক লতীফ হোসেন ও প্রভাষক জিয়াউল হক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সহকারী অধ্যাপক রাফিউল হক খান পাঠান, সহকারী অধ্যাপক মিহির রঞ্জন সরকার, সহকারী অধ্যাপক মোঃ ফিরোজ মিয়া, সহকারী অধ্যাপ মোঃ নজরুল ইসলাম খান, প্রভাষক বিষনু চন্দ্র পাল, প্রভাষক বিদ্যুৎ দাশ, জাহির আলম, শাহ আলম, রুম্পা দাস, ফাহিমা জেবু তুষা, রেখা রানী দাশ ও সুদাম চন্দ্র দাশ, হিসাব সহকারী অনিল চন্দ্র দাস, অফিস সহায়ক অনুকুল চন্দ্র দাশ, মোঃ সাইফুর রহমান, মর্তুজ মিয়া, রনি দাস, রেহেনা বেগম প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com