সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

নবীগঞ্জে বীর মুক্তিযোদ্ধা ডাঃ মোঃ হাফিজুর রহমান চৌধুরীর জন্মদিন ও মহান বিজয় দিবস উপলক্ষে বিশেষ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

  • আপডেট টাইম শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০২২
  • ২৮৪ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বীর মুক্তিযোদ্ধা ডাঃ মোঃ হাফিজুর রহমান চৌধুরীর ৬৭তম জন্মদিন ও মহান বিজয় দিবস উপলক্ষে শিবগঞ্জ বাজারস্থ মুক্তিযোদ্ধার বাসভবন এক বিশেষ মেডিকেল ক্যাম্প গতকাল অনুষ্ঠিত হয়েছে। উক্ত মেডিকেল ক্যাম্পে ফ্রি চিকিৎসা প্রদান, বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, রক্তদান কর্মসূচি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মরহুম বীর মুক্তিযোদ্ধার ডাঃ মোঃ হাফিজুর রহমানের বড় সন্তান এমটি সাঈদুর রহমান চৌধুরীর সঞ্চালনায় ও সামছুল হকের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, হবিগঞ্জ জেলার সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ নুরুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, হবিগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদের ভারপ্রাপ্ত কমান্ডার গৌড় প্রসন্ন রায়, নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুস ছামাদ, বীর মুক্তিযোদ্ধা শফিউর রহমান, জালাল আহমেদ, গৌর চন্দ্র রায়, কমরু মিয়া, সন্দলপুর বিসি উচ্চ বিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গোলাম রব্বানী, রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহাদ আলী। অনুষ্ঠানে প্রায় পাঁচ শতাধিক রোগীকে চিকিৎসা প্রদান করা হয়। ৬৭০ জনের রক্তের গ্রুপ নির্ণয় করা হয় এবং ৫৪ ব্যাগ দান করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com