সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

হবিগঞ্জে বেগম রোকেয়া দিবসে ১০ জন জয়ীতাকে সংবর্ধনা প্রদান

  • আপডেট টাইম শনিবার, ১০ ডিসেম্বর, ২০২২
  • ৩৩৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে বেগম রোকেয়া দিবস-২০২২ উপলক্ষে হবিগঞ্জে ১০ জন জয়ীতাকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা প্রশাসন এবং জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর এর পক্ষ আয়োজিত সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক মিন্টু চৌধুরী। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ইশরাত জাহান। অন্যান্যের মাঝে বৃন্দাবন সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ইলিয়াছ বখত চৌধুরী, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক রোমানা আক্তার সহ সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সভায় ‘সফল জননী নারী’ ক্যাটাগরীতে জেলায় শ্রেষ্ট জয়ীতা মাধবপুর উপজেলার বড়ধনিয়া গ্রামের মৃত আব্দুন নুর এর স্ত্রী আম্বিয়া খাতুন সহ বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় জেলার ১০ জন জয়ীতাকে সম্মাননা স্মারক ও সনদপত্র প্রদান করা হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com