সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

সার্কিট হাউজে নেতাকর্মীদের সাথে স্বরাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

  • আপডেট টাইম রবিবার, ৪ ডিসেম্বর, ২০২২
  • ৩৭৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ থানা ভবন উদ্বোধন শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল গতকাল শনিবার সন্ধ্যায় হবিগঞ্জ সার্কিট হাউজে বিশ্রাম নেন। এ সময় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তাকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান। তিনি নেতাকর্মীদেরকে বিএনপির আন্দোলন প্রতিহত করার জন্য সতর্ক থাকার আহ্বান জানান। রাতে তিনি আলহাজ¦ এডভোকেট মোঃ আবু জাহির এমপির বাসায় মতবিনিময় করেন। মতবিনিময় শেষে আবার সার্কিট হাউজে ফিরে আসেন। রাতেই তিনি ঢাকার উদ্দেশ্যে চলে যাবেন বলে জানা গেছে।
প্রসঙ্গত, গত ২ নভেম্বর স্বরাষ্ট্রমন্ত্রী হবিগঞ্জ এসে পৌঁছেন। রাতে তিনি বাহুবলের পুটিজুরীতে প্যালেসে অবস্থান করেন। শনিবার তিনি দুপুরে শায়েস্তাগঞ্জ থানা উদ্বোধন করে নেতাকর্মীদের সাথে কুশল বিনিময় ও বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেন। স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com