বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

আজ শায়েস্তাগঞ্জ থানা উদ্বোধন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী

  • আপডেট টাইম শনিবার, ৩ ডিসেম্বর, ২০২২
  • ৩৪৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আজ শনিবার শায়েস্তাগঞ্জ নবনির্মিতি মডেল থানা উদ্বোধন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ উপলক্ষে পুলিশের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহন করেছে। তার মধ্যে রয়েছে দুপুর সাড়ে ১২টায় আমন্ত্রিত অতিথির আসন গ্রহন, দুপুর ১ টায় প্রধান অতিথির আগমন, ১টা ১০ মিনিটে থানা ফলক উন্মোচন, দেড়টায় নামাজ ও প্রতিভোজ। দুপুর আড়াইটায় নব নির্মিত শায়েস্তাগঞ্জ থানা মাঠে সুধি সমাবেশ ও আলোচনা সভা। বিকাল ৩টায় নব যাত্রা ও প্রচেষ্টা শীর্ষক স্মারক গ্রন্থ উন্মোচন, সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সমাপ্তি।
এতে পুলিশ সুপার এস এম মুরাদ আলীসহ পুলিশের বিভিন্ন উর্ধ্বতন কর্মকর্তা ও আওয়ামী লীগের নেতাকর্মী সহ বিভিন্ন সংঘঠনের নেতাকর্মীরা উপস্থিত থাকবেন। স্বরাস্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এম পি আসার আগমনে শায়েস্তাগঞ্জে উৎসবের আমেজ বিরাজ করছে। বিভিন্ন নেতাকর্মীরা ফেস্টুন দিয়ে শায়েস্তগঞ্জ উপজেলা ভরপুর করে রেখেছে।
এদিকে পুলিশের পক্ষ থেকে বিভিন্ন নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। শায়েস্তাগঞ্জবাসীর দীর্ঘদিনের স্বপ্ন আজ শনিবার সফল হতে চলেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com