মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

আন্দোলনের মুখে শেখ হাসিনা পালানোর পথ খুঁজে পাবেনা-শেখ সুজাত মিয়া

  • আপডেট টাইম শনিবার, ৩ ডিসেম্বর, ২০২২
  • ৩১৭ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলায় গ্রেফতারকৃত নেতাদের মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি। গতকাল শুক্রবার (২ ডিসেম্বর) বিকেলে নবীগঞ্জ উপজেলা, পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করার চেষ্টা করে বিএনপি। এ সময় পুলিশ বাঁধা দিলে দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। নবীগঞ্জ পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল আলীম ইয়াছিনীর সভাপতিত্বে ও বিএনপি নেতা অলিউর রহমান অলি সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় সদস্য শেখ সুজাত মিয়া। বক্তব্য রাখেন-নবীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সাবেক চেয়ারম্যান আব্দুল মুক্তাদির চৌধুরী, নবীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মুশফিকুজ্জামান চৌধুরী নোমান, উপজেলা শ্রমিকদলের সভাপতি মুর্শেদ আহমদ, নবীগঞ্জ পৌর বিএনপির যুগ্ম আহবায়ক নুরুল আমিন, পৌর যুবদলের সাবেক আহবায়ক শাহেদুল ইসলাম চৌধুরী রিপন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ছায়েদ আহমদ, বিএনপি নেতা জাহাঙ্গীর চৌধুরী, রুহেল আহমদ, সেলিম আহমদ, রশময় শীল, ময়না মিয়া, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আল আমিন তালুকদার, যুবনেতা আল আমিন, আবুল কালাম মিঠু, আলী নুর পাশা, আনচার মিয়া, এবাদুর চৌধুরী, নবীগঞ্জ উপজেলা ছাত্রদলের আহবায়ক রশিদুল ইসলাম, পৌর ছাত্রদল সিনিয়র যুগ্ম আহবায়ক সোহাগ চৌধুরী, ছাত্রনেতা মজিদ মিয়া, রুপন আহমদ, শাহজাহান আহমেদ, আজিজুর রহমান, ফরহাদ আহমদ, শাকিল আহমেদ, অন্তর মিয়া, রুখন চৌধুরী, আতিকুর রহমান, শাহিন চৌধুরী, রাকিব, ইমরান চৌধুরী, মামুন মিয়া, আতাউর রহমান, জুবায়ের প্রমুখ। বক্তব্যে সাবেক এমপি শেখ সুজাত মিয়া অভিযোগ করে বলেন-বর্তমান অবৈধ সরকারের অবৈধ প্রধানমন্ত্রী ক্ষমতা হারানোর ভয়ে নিরীহ নেতাকর্মীদের মিথ্যা বানোয়াট গায়েবি মামলা দিয়ে হয়রানি করছে। জনগণ জেগে ওঠেছে আন্দোলনের মুখে শেখ হাসিনা পালানোর পথ খুঁজে পাবেনা। তিনি বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, নবীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শিহাব আহমেদ চৌধুরী, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি এনাম উদ্দিন, দেবপাড়া ইউনিয়ন শ্রমিক দলের বকুল মিয়া, নবীগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মকবুল হোসেন চৌধুরীসহ সকল গ্রেফতারকৃত নেতাকর্মীদের মুক্তির দাবি জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com