রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ বাহুবলে মিড ডে মিল কর্মসূচিতে অনিয়ম ॥ বঞ্চিত শিক্ষার্থীরা খোয়াই নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ হবিগঞ্জ উন্নয়ন সংস্থার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বিজিবির অভিযানে ৪৪ লাখ টাকা মূল্যের জিরা ও ফুচকা জব্দ বাহুবলে এক যুগেও চালু হয়নি ট্রমা সেন্টার ॥ ভোগান্তিতে মানুষ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ১৩ কেজি গাঁজা উদ্ধার পল্লী চিকিৎসক এমদাদুল হক বেলালের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উজিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ আজ ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস ॥ চুনারুঘাট পৌছেছেন এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত চুনারুঘাটের সোহাগের মরদেহ ২৮ দিন পর দেশে ॥ দাফন সম্পন্ন

  • আপডেট টাইম শনিবার, ৩ ডিসেম্বর, ২০২২
  • ৩০১ বা পড়া হয়েছে

আব্দুল জাহির মিয়া, চুনারুঘাট থেকে ॥ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত সোহাগ তালুকদারের মরদেহ ২৮ দিন বৃহস্পতিবার বাংলাদেশে এসেছে। তার লাশ পৌছা মাত্র পরিবার ও আত্মীয় স্বজনদের কান্নায় এক হৃদয় বিদারক পরিবেশ সৃষ্টি হয়। গতকাল শুক্রবার জুম্মার নামাজের পর চুনারুঘাট কেন্দ্রীয় ঈদগাঁয়ে হাজার হাজার মানুষ তার জানাযার অংশ গ্রহন করেন। পরে সিংপাড়া কবরস্থানে দাফন করা হয়। উল্লেখ্য গত ৫ নভেম্বর সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় চুনারুঘাটের সোহাগ তালুকদার (২৬) মারা যায়। মৃত্যুর বিষয়টি প্রথমে নিশ্চিত করেছেন নিহত সোহাগের খালু গাজিপুর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী ও সৌদি আরবে বসবাসরত সেলিম আজাদ। নিহত সোহাগ উপজেলার সিংপাড়া গ্রামের নুরাজ মিয়া তালুকদারের বড় ছেলে। সোহাগ দীর্ঘ ৫ বছর যাবৎ সৌদিতে ছিলেন। শুক্রবার সৌদি আরবের আল-জৌফ থেকে জেদ্দায় ফেরার পথে প্রাইভেট কার দুর্ঘটনায় সে নিহত হয়।
জানাযার নামাজে জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তি, শিক্ষক, সাংবাদিক সহ সর্বস্থরের লোকজন উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com