শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের

মাধবপুরে অস্ত্র এবং মাদক মামলার আসামি সাকিব ৩ সহযোগীসহ গ্রেফতার

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
  • ২২০ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর অস্ত্র এবং মাদকসহ ১৫ মামলার কূখ্যাত মাদক ব্যবসায়ী ফুয়াদ হাসান সাকিব (২৭) কে তার তিন সহযোগীসহ গ্রেপ্তার করা হয়েছে। গতকাল ৩০ জুলাই বুধবার ভোর রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাধবপুর আর্মি ক্যাম্প এবং হবিগঞ্জ সদর ক্যাম্পের সেনা সদস্যরা যৌথ অভিযান চালিয়ে মাধবপুর বাজার থেকে সাকিবকে গ্রেপ্তার করে। ফুয়াদ হাসান সাকিব উপজেলার ধর্মঘর ইউনিয়নের সীমান্তবর্তী সোয়াবই গ্রামের সিরাজ আলীর ছেলে। তার বিরুদ্ধে মাদকসহ ১৫ টি মামলা রয়েছে। গতকাল বুধবার দুপুরে ধর্মঘর ক্যাম্পের ২৫ বিজিবি সদস্যরা ফুয়াদ হাসান সাকিবকে নিয়ে তার আস্তানায় অভিযান করেন। এ সময় তার কাছ থেকে ৫ লাখ ৫০ হাজার টাকা ও ৪ টি বিভিন্ন মডেলের মোবাইল ফোন, ৪ টি মোটর সাইকেল ৮ কেজি গাজা, ৩ টি বল্লম, ১ টি রামদা, মদের বোতল, ফেন্সিডিল উদ্ধার করা হয়। স্থানীয় বাসিন্দারা জানান, সাকিবের ভয়ে এলাকার লোকজন তটস্থ ছিল। কেউ তার মাদক ব্যবসার প্রতিবাদ করলে তাকে ধরে নিয়ে যেত সাকিবের লোকজন। সাকিবের মাদকের ব্যবসার প্রতিবাদ করায় চৌমুহনী এলাকার এক যুবককে সাকিবের আস্তানায় ধরে নিয়ে নানা ধরনের নির্যাতন করেছে। এ কারনে সাকিব একটি আতঙ্কের নাম ছিল। আবার কখনো সে হঠাৎ করে লোকবল নিয়ে মোটরসাইকেল মহড়াও দিত। মাঝেমধ্যে ফেসবুক ভিডিও ধারণ করে সরাসরি মানুষকে ভয় দেখাত। বিশেষ ভঙ্গিমায় হাতে অস্ত্র নিয়ে ছবি ছড়িয়ে আতঙ্ক সৃষ্টি করত। এর আগে গত ৬ জুলাই মাধবপুর আর্মি ক্যাম্পের সেনা সদস্যরা সোয়াবই এলাকায় মাদক ব্যবসায়ী ফুয়াদ হাসান সাকিবকে গ্রেপ্তার করতে অভিযান করে। সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে সে পালিয়ে যায়। ওই দিন তার ভাগ্নে মাজহারুল ইসলাম রাব্বির বাড়িতে তল্লাশি চালিয়ে তার বাথরুমের উপর থেকে ঝগক ই২ চাইনিজ রাইফেল ৩দ্ধ কার্তুজ গোলাবারুদ এবং ১৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় ফুয়াদ হাসান সাকিব এবং মাজহারুল ইসলাম রাব্বির নামে মাধবপুর থানার ডিউটি অফিসার এসআই শাহানুর বাদি হয়ে অস্ত্র এবং মাদকের মামলা করেন। ২৫ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল আব্দুল জাব্বার জানান, সাকিব ও তার তিন সহযোগীকে উদ্ধার মালামাল সহ সেনাবাহিনীর হাতে হস্তান্তর করা হয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com