সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

চেক ডিজঅনার মামলায় গার্নিংপার্ক এলাকার আইরিনের ১ বছরের কারাদন্ড

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০২২
  • ৩৬৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চেক ডিজঅনার মামলায় গার্নিংপার্ক এলাকার আইরিন আক্তার নামে এক মহিলার ১ বছরের কারাদন্ড দিয়েছে আদালত। একই সাথে ১০ লক্ষ টাকার অর্থদন্ড এবং অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। সে ওই এলাকার ইউসুফ মিয়ার স্ত্রী।
মামলা সূত্রে জানা যায়, ২০২০ সালের ২৮ অক্টোবর শহরের গার্ণিংপার্ক এলাকার আইরিন আক্তার নামে এক মহিলা হবিগঞ্জ শহরের ডাকঘর এলাকার মোজাম্মেল হোসেন মিজুকে ১০ লাখ টাকার চেক প্রদান করেন। মিজু চেক নিয়ে ব্যাংকে গেলে ব্যাংক চেকটিকে ডিজঅনার করে।
পরবর্তীতে মোজাম্মেল হোসেন মিজু বাদী হয়ে আইরিন আক্তারের বিরুদ্ধে একটি চেক ডিজঅনার মামলা দায়ের করেন। এই মামলা সত্য প্রমানিত হওয়ায় আদালত আইরিনকে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন ও ১০ লাখ টাকা জরিমানা করে এবং অনায়ে আরও ৩ মাসের কারাদন্ড প্রদান করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com