সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

নবীগঞ্জে উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২
  • ৩১০ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ “সঠিক পুষ্টিতে সুস্থ জীবন গড়–ন” এই শ্লোগানকে সামনে রেখে উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টায় উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির আয়োজনে উপজেলা পরিষদের সভা কক্ষে নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ইমরান শাহারীয়ার এর সভাপতিত্বে ও সদস্য সচিব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর পরিবার পরিকল্পনা অফিসার মোঃ আব্দুস সামাদের সার্বিক তত্বাবধানে এবং হবিগঞ্জ সুচনা প্রকল্পের টেকনিক্যাল কর্মকর্তা আল-আমিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম। বক্তব্য রাখেন প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ হাবিবুননবী, নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি রাকিল হোসেন প্রমুখ।
অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এড. গতি গোবিন্দ্র দাশ, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) শাহীন দেলোয়ার, বীর মুক্তিযোদ্ধা নুর উদ্দিন বীর প্রতীক, কৃষি কর্মকর্তা এ.কে.এম মাকসুদুল আলম, ইউপি চেয়ারম্যান শেখ ছাদিকুর রহমান শিশু, ইমদাদুল হক চৌধুরী, নারায়ন রায়, মোঃ সেলিম তালুকদার, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুহিবুর রহমান চৌধুরী তছনু, সুব্রত কুমার রায়, প্রাথমিক শিক্ষা অফিসার কাজী জিয়াউল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা মোঃ জহিরুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ তাজ উদ্দিন প্রমুখ।
অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুস সামাদ তিনি বলেন- সঠিক পুষ্টি লাভ করতে হলে সবাইকে সচেতন হতে হবে। পাশাপাশি পুষ্টি সম্পন্ন খাবার খেতে হবে। বিশেষ করে গাভীর দুধ খাওয়া একান্ত আবশ্যক বলে মনে করেন তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com