সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

চীফ জুডিসিয়াল আদালতের সামন থেকে আরও একটি মোটর সাইকেল চুরি

  • আপডেট টাইম শুক্রবার, ২৫ নভেম্বর, ২০২২
  • ৩৪৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহর থেকে একের পর এক মোটর সাইকেল চুরি হয়েই যাচ্ছে। কোনো অবস্থাতেই চোরের দলকে দমন করা যাচ্ছে না। এ যেনো চোর পুলিশ খেলা। তবে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে চোরের দলকে সনাক্ত করা হয়েছে। অভিযানও চলছে। অচিরেই তাদেরকে আইনের আওতায় আনা হবে।
গতকাল বৃহস্পতিবার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে প্রশাসনের এক সদস্যের মোটর সাইকেল নিমিষেই উধাও হয়ে যায়। এ নিয়ে শহরবাসীর মাঝে প্রশ্ন দেখা দিয়েছে। পাশাপাশি মোটর সাইকেল আরোহীরা আতংকে রয়েছেন। সাইকেল লক করা থাকলেও মাষ্টার চাবি দিয়ে চোখের পলকে মোটর সাইকেল চুরি করে নিয়ে যাচ্ছে চোর চক্র।
গত ১৩ নভেম্বর জেলা প্রশাসকের কার্যালয়ের নিচ থেকে প্রেসক্লাবের সভাপতি সমাচার পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক রাসেল চৌধুরীর একটি পালসার মোটর সাইকেল চুরি হয়। সিসিটিভি ফুটেজ দেখেও তা উদ্ধার করতে পারেনি পুলিশ। সর্বশেষ গত ২৩ নভেম্বর দুপুর ২টার সময় পুরাতন পৌরসভা সড়কের জহুর আলী হোটেলের পাশ থেকে সাংবাদিক ও শিক্ষানবীশ আইনজীবি কাজী মিজানুর রহমানের একটি এফ জেড মোটর সাইকেল চুরি করে নিয়ে যাবার সময় ওই এলাকার সিসিটিভি ফুটেজে দেখা হলেও ওই চোরও ধরা পড়েনি। তাছাড়া ইতোপূর্বেও হাসপাতাল, জজকোর্ট, জেলা প্রশাসক অফিসের সামন, চীফ জুডিসিয়াল কোর্ট ও শপিং মল থেকে প্রায় অর্ধশতাধিক মোটর সাইকেল চুরি হয়। তবে মোটর সাইকেল মালিকরা জানিয়েছেন, এসব চুরির সাথে জড়িত রয়েছে কতিপয় প্রভাবশালীরা। যার ফলে এসব বরাবরের মতোই থেকে যায় ধরাছোয়ার বাইরে। মাঝে মধ্যে লোকদেখানো মাত্র এক দুইটি মোটর সাইকেল প্রশাসন উদ্ধার করে। এতে করে অনেকের মধ্যেই এ বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com