মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

লাখাইয়ে পুলিশ-বিএনপি সংঘর্ষে আহত অর্ধশতাধিক ॥ লেজগুটিয়ে পালানোর ইতিহাস আমার নেই-জি কে গউছ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০২২
  • ৩৫১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সিলেটে বিএনপির গণসমাবেশ সফল করার লক্ষ্যে লাখাইয়ে প্রস্তুতি সভায় বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষে অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছে। এ ঘটনার প্রতিবাদে শহরে তাৎক্ষনিকভাবে মশাল মিছিল করেছে নেতাকর্মীরা।
স্থানীয়রা জানান, বুধবার সন্ধ্যায় লাখাই উপজেলা বিএনপির উদ্যোগে প্রস্তুতি সভার আয়োজন করে। সভার শুরুর কিছুক্ষণ পর সেখানে পুলিশ উপস্থিত হলে উত্তেজনা সৃষ্টি হয়। এক পর্যায়ে তাদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ও সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে পুলিশের ছুড়া রাবার বুলেটে অন্তত ৫০ নেতাকর্মী আহত হয়। এ সময় অবরুদ্ধ করে রাখা হয় শতশত নেতাকর্মী। সংঘর্ষের সময় পুলিশ অর্ধশতাধিক রাবার বুলেট নিক্ষেপ করে।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সমবায় বিষয়ক সম্পাদক জিকে গউছ জানান, তাদের শান্তিপূর্ণ প্রস্তুতি সভায় হঠাৎ করে পুলিশ অতর্কিত হামলা করে তছনছ করে দিয়েছে। পুলিশের রাবার বুলেটের আঘাতে জিকে গউছসহ তাদের অন্তত ৫০ জন নেতাকর্মী আহত হয়েছে। তিনি বলেন, সিলেটের গণসমাবেশকে যাতে জনসমুদ্রে পরিণত না করতে পারি সে জন্যই পুলিশ লাখাই উপজেলা বিএনপির প্রস্তুতি সভায় হামলা করেছে। এতে আমরা ভিত নই, পুলিশের হামলা-মামলার ভয়কে উপেক্ষা করেই আমরা রাজনীতি করি। কোনো বাধাঁই বিএনপিকে থামিয়ে রাখতে পারবে না। সিলেটে বিএনপির গণসমাবেশ জনসমুদ্রে পরিণত হবে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে জি কে গউছ বলেন- আমরা অবরুদ্ধ থাকা অবস্থায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর, সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী ও যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল একাধিকবার ফোনে আমার সাথে কথা বলেছেন, আমাদের খোঁজ খবর নিয়েছেন। অতিতে যেভাবে এ ধরনের ঘটনার মোকাবেলা আমরা করেছি, ঠিক সেইভাবেই ধৈর্য্যের সাথে এই পরিস্থিতির মোকাবেলা করার জন্য নির্দেশ নিয়েছেন।
তিনি বলেন- লাখাই প্রমাণ হয়েছে, পুলিশ দিয়ে বিএনপিকে মাঠ ছাড়া করা যাবে না। পুলিশ অনেক চেষ্টা করেছে, লাখাই থেকে যেনতেনভাবে আমাদেরকে হবিগঞ্জ পাঠাতে। কিন্তু তারা সফল হয়নি। তিনি বলেন, লেজগুটিয়ে পালানোর ইতিহাস আমার নেই। মরলে বীরের মতই মরবো, রাজপথে মরবো, পালাবো না।
লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: নুনু মিয়া জানান, সভাস্থলে পুলিশ উপস্থিত হলে বিএনপির নেতাকর্মীরা পুলিশেকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। এতে পুলিশের অন্তত ১০ জন সদস্য আহত হয়েছে। পরে পুলিশ আত্মরক্ষার্থে শতাধিক রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিত নিয়ন্ত্রনে আনে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com