বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতি ১০ বছরের পুরোনো কমিটি দিয়েই চলছে কার্যক্রম

  • আপডেট টাইম বুধবার, ১৬ নভেম্বর, ২০২২
  • ৩২১ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন ১০ বছর ধরে অনুষ্ঠিত হচ্ছে না। ১০ বছর আগে নির্বাচিত কমিটি দিয়ে কার্যক্রম চলছে। এ নিয়ে ব্যবসায়ীদের মধ্যে চলছে কানাঘোষা। বিরাজ করছে চাপা অসন্তোষ।
জানা যায়, ২০১২ সালের নবীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি নির্বাচিন অনুষ্ঠিত হয়। নির্বাচনে আব্দুল গফুর সভাপতি ও সাইফুল জাহান চৌধুরী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন। ওই কমিটি ১০ বছর ধরে তাদের কাযৃক্রম চালিয়েয যাচ্ছে।
নবীগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ ছালিক মিয়া বলেন, দীর্ঘদিন ধরে মেয়াদ উত্তীর্ণ কমিটি বাজার ব্যবসায়ী সমিতির কার্যক্রম পরিচালিত হয়েয় আসছে। নির্বাচন নিয়ে বর্তমান কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক পদক্ষেপ নিচ্ছেন না।
নবীগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো. জিলু রহমান বলেন, সভাপতি/সাধারণ সম্পাদক মিটিং আহ্বান করছেন না। আমরা চাই নির্বাচনের মাধ্যমে নতুন নেতৃত্ব গঠন করা হোক।
নবীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল গফুর অসুস্থতার কারনে কিছু বলতে পারেন নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com