শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
পল্লী চিকিৎসক এমদাদুল হক বেলালের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উজিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ আজ ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস ॥ চুনারুঘাট পৌছেছেন এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম বিজিবির অভিযানে দেড় কোটি টাকার কসমেটিকস-ফুচকা-জিরাসহ ট্রাক জব্দ বানিয়াচঙ্গে সৎ মায়ের নির্যাতনে এক সাথে ২ বোনের বিষপান ॥ ১ জনের মৃত্যু ॥ ছোট বোন আশঙ্কাজনক কালবৈশাখী ঝড়ে জেলার বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতি হবিগঞ্জে বাড়ছে হামের প্রকোপ ৪৩ শিশু হাসপাতালে ভর্তি নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত ১৯ ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল নবীগঞ্জে প্যারাগন পোল্ট্রি হ্যাচারী স্থাপনের প্রতিবাদে ফুঁসে উঠেছেন এলাকাবাসী

যশেরআব্দার মাদক ব্যবসায়ী জোসনাসহ দুইজনকে কারাদ-

  • আপডেট টাইম সোমবার, ১৪ নভেম্বর, ২০২২
  • ২৬৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের যশেরআব্দা গ্রামে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী জোসনা বেগম ওরফে কানি জোসনাসহ দুইজনকে ১ মাসের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। তবে নিজেকে নির্দোষ দাবি করে বলে, মাদকের কতিপয় অফিসাররা তাকে ফাঁসিয়েছে। কারণ এর আগেও তাকে একবার ধরে আনা হয়। গতকাল ১৩ নভেম্বর রবিবার হবিগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালিয়ে তাদেরকে আটক করে ভ্রাম্যমান আদালতে সোপর্দ করে। সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোবাইল কোর্ট বসিয়ে তাদেরকে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড ও প্রত্যেককে ১০০ টাকা অর্থদন্ড প্রদান করে জেল হাজতে প্রেরণ করেন। দ-প্রাপ্তরা হল, ওই এলাকার হায়দার আলীর স্ত্রী জোসনা বেগম (৫০) ও মৃত রজব আলীর পুত্র নুরুল আমিন (২৮)।
মাদক অফিস সূত্রে জানা যায়, জোসনা তার স্বামী হায়দার আলীকে নিয়ে গরুবাজার, যশেরআব্দাসহ বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা করে যুবসমাজ ধ্বংস করে দিচ্ছে। এর আগেও তাকে গাঁজাসহ আটক করা হয়। তখন তার স্বামী পালিয়ে যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com