বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন উদ্বোধন করলেন এমপি আবু জাহির

  • আপডেট টাইম বুধবার, ২৬ অক্টোবর, ২০২২
  • ৪৪৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার \ নবনির্মিত হবিগঞ্জ সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের উদ্বোধন করেছেন সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির। গতকাল আনুষ্ঠানিক ভাবে ভবনটির উদ্বোধনী ফলক উন্মোচন করে মোনাজাতে অংশ নিয়েছেন তিনি। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) তত্ত¡াবধানে ২ কোটি ১৭ লাখ টাকা ব্যয়ে তিন তলা এ ভবনটি নির্মিত হয়েছে। উদ্বোধন শেষে এমপি আবু জাহির নতুন ভবনটি ঘুরে দেখেন ও সেখানে দ্রæত বিদ্যুৎ সংযোগ প্রদানের জন্য বিদ্যুৎ বিভাগে দায়িত্বরতদের নির্দেশনা দেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন এলজিইডি হবিগঞ্জের নির্বাহী প্রকৌশলী মোঃ আব্দুল বাছির, হবিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাশেদ আহমদ খান, এলজিইডির সদর উপজেলা প্রকৌশলী শকিবুল হাফিজ, উপ-সহকারি উপজেলা প্রকৌশলী মোঃ এমদাদুল, সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুস শহীদসহ বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের নেতৃবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com