বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

হবিগঞ্জ জেলা পরিষদ নির্বাচন ॥ ডাঃ মুশফিক হুসেন চৌধুরী পুনরায় বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত

  • আপডেট টাইম বুধবার, ১৯ অক্টোবর, ২০২২
  • ৩৯৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ গতকাল হবিগঞ্জ জেলা পরিষদ নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত ডা: মুশফিক হোসেন চৌধুরী ৯৬১ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বি জেলা জাতীয় পার্টির সাবেক সাংগঠনিক সম্পাদক এডভোকেট মোল্লা আবু নঈম মোঃ শিবলী খায়ের ৭৭ ভোট এবং অপর প্রার্থী এডভোকেট মোঃ নূরুল হক পেয়েছেন ৪৩ ভোট। বিকেল ৫ টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ইশরাত জাহান এ ফলাফল ঘোষনা করেন।
গতকাল সকাল ৯টা থেকে জেলার ৯টি কেন্দ্রে একযোগে ভোট গ্রহন শুরু হয়ে শেষ হয় বেলা ২টায়। নির্বাচনে মোট ১১০৪ জন ভোটারের মধ্যে ১০৮১ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
নির্বাচনে ৯টি উপজেলা ৯টি ওয়ার্ডের মধ্যে সাধারণ সদস্য পদে হবিগঞ্জ সদরে নুরুল আমিন ওসমান, লাখাইয়ে জসিম উদ্দিন, শায়েস্তাগঞ্জে আব্দুল আজিজ, চুনারুঘাটে আইয়ূব আলী, মাধবপুরে সৈয়দ মোঃ শামীম আনোয়ার, বাহুবলে আলাউর রহমান সাহেদ, আজমিরীগঞ্জে মোঃ ফেরদৌস মিয়া, বানিয়াচংয়ে মোঃ ইমরান মিয়া, নবীগঞ্জে শেখ শফিকুজ্জামান নির্বাচিত হয়েছেন।
সংরক্ষিত আসনে মহিলা সদস্য পদে ১নং ওয়ার্ডে শিরীনা আক্তার, ২নং ওয়ার্ডে শাম্মী আক্তার সুমি ও ৩নং ওয়ার্ডে রাহেলা মারুফ স্মৃতি নির্বাচিত হয়েছেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com