রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে ১০ ট্রাক বোঝাই খোয়াই নদীর মাটি জব্দ সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় গঙ্গানগরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু মাধবপুরে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ উল্টে খালে ॥ নারী-শিশুসহ ৪ নিহত সীমান্তে বিজিবির টানা অভিযানে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ শ্রীমঙ্গলে অবৈধভাবে তেল মজুদ ২ ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা গুনই গ্রামে প্রতিপক্ষকে ফাঁসাতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ গজারিয়াকান্দি-ধনার আব্দা টাইগার ক্লাব চ্যাম্পিয়ন ঈদুল ফিতর উপলক্ষে চানপুর-গজারিকান্দি গ্রামবাসীর উদ্যোগে প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত জেলা বিএনপির আলোচনা সভায় হুইপ জি কে গউছ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শুধু মুক্তিযুদ্ধের ঘোষণাই দেননি, সম্মুখ সারিতে যুদ্ধ করেছেন খোয়াই থিয়েটারের বিশ্ব নাট্য দিবস পালিত

বাহুবলের শংকরপুর গ্রামের শোয়েব চৌধুরী হত্যা মামলায় হাইকোর্ট থেকে ৬ আসামী আগাম জামিন লাভ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০২২
  • ২৮৬ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলের শংকরপুর শোয়েব চৌধুরী হত্যা মামলায় হাইকোর্ট থেকে ৬ আসামী আগাম জামিন লাভ করেছেন। গত বুধবার আসামীদের আগাম জামিনের আবেদনের শুনানি বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মোঃ খায়রুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে অনুষ্ঠিত। শুনানী শেষে ওই বেঞ্চ আসামীদের ৮ সপ্তাহের আগাম জামিনের আদেশ দেন। আগাম জামিনপ্রাপ্ত হলেন, পুটিজুরি ইউনিয়নের মহিসদিলং গ্রামের মোঃ রিয়াজ উদ্দিনের ছেলে মোঃ শাহাব উদ্দিন (৩০), সাতকাপন ইউনিয়নের শংকরপুর গ্রামের মরহুম আবু সালেহ চৌধুরী সিজিলের স্ত্রী মেহেরুন্নেছা খানম (৪৫), ছেলে মোঃ হাছান চৌধুরী (২১), নাইফ চৌধুরী (১৫), মেয়ে জান্নাতুল মুক্ত (১৮) ও মিনু আক্তার চৌধুরী (২৬)। এ তথ্য নিশ্চিত করেছেন আসামিদের পক্ষের আইনজীবি এডভোকেট এম আলী মর্তুজা।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com