শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

আজমিরীগঞ্জে মিষ্টি কিংসহ ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০২২
  • ৩২২ বা পড়া হয়েছে

আজমিরীগঞ্জ প্রতিনিধি ॥ আজমিরীগঞ্জে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে চার ব্যবসা প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বুধবার (১২ অক্টোবর) বেলা ১২ টায় আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা বাজার এলাকায় অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর হবিগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা।
এসময় মেয়াদোত্তীর্ণ রসমলাই সংরনের অভিযোগে আব্দুল্লাহ কনফেকশনারি (মিস্টি কিং এন্ড কোং এর ডিলার) কে ৬ হাজার টাকা জরিমানার পাশাপাশি প্রায় ১৫ কেজি মেয়াদ উত্তীর্ণ রসমলাই ধ্বংস করা হয়।
একই সাথে মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রয়ের অপরাধে তালুকদার ফার্মেসীকে ৩ হাজার টাকা, খাবারে হাইড্রোজ ব্যবহার এর অপরাধে রুপালী মিষ্টি ঘরকে ২ হাজার টাকা এবং অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য রাখার অপরাধে আয়েশা হোটেলকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে সহযোগিতা করে শিবপাশা পুলিশ ফাড়ির একটি টিম।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com