বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

সার্বিক অগ্রগতি নিশ্চিতে সাহিত্য চর্চার গুরুত্ব অপরীসিম- এমপি আবু জাহির

  • আপডেট টাইম রবিবার, ৯ অক্টোবর, ২০২২
  • ৩৫০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ দেশের সার্বিক অগ্রগতি নিশ্চিতের জন্য সাহিত্য চর্চার গুরুত্ব অপরীসিম। এক্ষেত্রে প্রয়োজন বর্তমান ও ভবিষ্যত প্রজন্মকে সাহিত্য চর্চায় উদ্বুদ্ধ করা, সাহিত্য-সংস্কৃতির প্রকৃত ইতিহাস তাদের সামনে তুলে ধরা। গতকাল শনিবার দুপুরে হবিগঞ্জ শিল্পকলা একাডেমিতে দ্বিতীয় মুক্তাঞ্চল সাহিত্য উৎসব ও ‘সাহিত্য চর্চায় হবিগঞ্জে সীমাবদ্ধতা ও সম্ভাবনা’ শীর্ষক আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির।
তিনি আরও বলেন, দেশ এখন সকল ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। এ সময়ে সাহিত্য ও সংস্কৃতি চর্চায় পিছিয়ে থাকলে চলবে না। পরিপূর্ণ উন্নয়নের স্বার্থে প্রত্যেকটি এলাকায় সাহিত্য চর্চা বাড়াতে হবে। এক্ষেত্রে সরকারের পক্ষ থেকে যা যা করার আমরা করে যাচ্ছি, এটি করে যাব। তবে জেলা পর্যায়ের সাহিত্যাঙ্গনের নেতৃত্বে থাকা ব্যক্তিদের আন্তরিকভাবে কাজ করতে হবে।
মুক্তাঞ্চল সাহিত্য চর্চা কেন্দ্র এই উৎসব ও আলোচনার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন মুক্তাঞ্চল সাহিত্য চর্চা কেন্দ্রের সভাপতি মুশফিকুর রহমান এবং সঞ্চালনায় ছিলেন বৃন্দা দাশ ও বৃত্ত দাশ।
আলোচনায় অংশ নেন হবিগঞ্জ বৃন্দাবন সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ইলিয়াছ বখত চৌধুরী জালাল, সাবেক উপসচিব ও মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক শেখ ফজলে এলাহী, মুক্তাঞ্চলের প্রধান উপদেষ্টা কথা সাহিত্যিক রুমা মোদক, কবি তাহমিনা বেগম গিনি, সিদ্দিকী হারুন প্রমুখ।
সন্ধ্যায় একই স্থানে আলোচনায় অংশ নেন কথা সাহিত্যিক ফয়জুল ইসলাম, আহমাদ মোস্তফা কামাল, আফসানা বেগম, সাকিরা পারভীন ও কবি স্নিগ্ধা বাউল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com