বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

চুনারুঘাটে ভোক্তা অধিকারের সভা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২২
  • ৩২৯ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে ভোক্তা অধিকার আইন বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার ২৮ সেপ্টেম্বর চুনারুঘাট উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিক এর সভাপতিত্বে এবং পিআইও প্লাবন পালের পরিচালনায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, চুনারুঘাট উপজেলার ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান মহালদার, মহিলা ভাইস চেয়ারম্যান আবেদা খাতুন, উপজেলা শিক্ষা অফিসার মাসুদ রানা, প্রেসক্লাব সভাপতি মোঃ জামাল হোসেন লিটন, ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম বকুল, ক্যাবের সেক্রেটারি মনিরুজ্জামান তাহের, আসিফ মিয়া প্রমুখ।
সভায় বক্তারা ভোক্তার অধিকার সম্পর্কে আলোচনা করেন। রাষ্ট্র জনগণের কল্যাণে আইন তৈরি করে। কিন্তু জনগণ সে আইন ও অধিকার সম্পর্কে অবহিত না থাকলে এর সুফল থেকে বঞ্চিত হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন সম্পর্কে ব্যাপক প্রচার প্রয়োজন। শুধু আইন প্রয়োগ করে পণ্যের ভেজাল রোধ বা ক্রেতা ঠকানো বন্ধ করা সম্ভব নয়। নিজেদের অধিকার সম্পর্কে ভোক্তাদের সচেতন হতে হবে। একই সঙ্গে ব্যবসায়ী-বিক্রেতা এবং উৎপাদন কারীদেরও সচেতন করতে হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com